মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৪৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৪৬. হযরত আবুদ দারদা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আল্লাহর নবী দাউদ (আ) যে দু'আ করতেন তা ছিল এরূপঃ

اَللّٰهُمَّ إِنِّي أَسْئَلُكَ حُبَّكَ وَحُبُّ مَنْ يُحِبُّكَ وَالْعَمَلَ الَّذِي يُبَلِّغْنِي حُبَّكَ اَللّٰهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِنْ نَفْسِي وَأَهْلِي وَمِنَ الْمَاءِ الْبَارِدِ

"হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি তোমার ভালবাসা এবং তোমাকে যারা ভালবাসে তাদের ভালবাসা আর সে আমল, যা আমাকে তোমার ভালবাসার মাকামে পৌঁছাবে। হে আল্লাহ! তোমার ভালবাসাকে আমার কাছে আমার নিজের প্রাণ ও নিজের পরিবারবর্গ এবং শীতল পানির চাইতেও প্রিয়তর করে দাও!
রাবী হযরত আবুদ্দারদা (রা) বলেন: রাসূলুল্লাহ ﷺ যখনই হযরত দাউদ (আ) -এর কথা উল্লেখ করতেন তখন তাঁর সম্পর্কে এও বলতেন যে, তিনি ছিলেন সর্বাধিক ইবাদত গুযার বান্দা।
-(জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ مِنْ دُعَاءِ دَاوُدَ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَالعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ، اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِنْ نَفْسِي وَأَهْلِي، وَمِنَ الْمَاءِ البَارِدِ قَالَ: وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ذَكَرَ دَاوُدَ يُحَدِّثُ عَنْهُ قَالَ: كَانَ أَعْبَدَ البَشَرِ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

হযরত দাউদ (আ)-এর এ দুআটিতে তাঁর অফুরন্ত খোদা প্রেমেরই অভিব্যক্তি ঘটেছে। তাই এ দু'আটি রাসূলুল্লাহ ﷺ-এর অত্যন্ত পসন্দনীয় ছিল। এজন্যে তিনি খাসভাবে সাহাবায়ে কিরামকে এটা শিক্ষা দিয়েছেন। নবুওতের গুণটি সব নবীর মধ্যে সাধারণ ও অভিন্ন হলেও কোন কোন নবীর বিশেষ বিশেষ কিছু গুণ রয়েছে, যে গুণটিতে তিনি অন্যদের তুলনায় অনন্য হয়ে থাকেন। এ হাদীসটির দ্বারা জানা গেল যে, ইবাদতের আধিক্য হযরত দাউদ আলাইহিস সালামের অনন্য বৈশিষ্ট্য ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান