মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২৪৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৪৯. উম্মুল মু'মিনীন হযরত উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ যখন তাঁর পাশে থাকতেন তখন অধিকাংশ সময়ই তিনি এরূপ দু'আ করতেন:
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
"হে অন্তরসমূহের ওল্ট-পাল্টকারী, আমার অন্তরকে তোমার দীনের উপর অটলভাবে কায়েম রেখো!"
-(জামে' তিরমিযী)
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
"হে অন্তরসমূহের ওল্ট-পাল্টকারী, আমার অন্তরকে তোমার দীনের উপর অটলভাবে কায়েম রেখো!"
-(জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ أُمَّ سَلَمَةَ أَنَّ أَكْثَرَ دُعَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ عِنْدَهَا يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এ রিওয়ায়াতে তারপর হযরত উম্মে সালামার এ বর্ণনাও রয়েছে, একদা আমি রাসূলুল্লাহ ﷺ-এর নিকট আরয করলাম, আপনি যে প্রায়ই এ দু'আটি করেন তার কারণ কি? হযরত উম্মে সালামা (রা) সম্ভবত এ প্রশ্নের দ্বারা বুঝাতে চেয়েছিলেন যে, আপনি তো গুনাহখাতার ঊর্ধ্বে, আপনার তো কোন গুনাহ নেই, তাহলে এমনটি দু'আ করেন কেন? জবাবে হুযুর (স) বললেন: প্রতিটি মানুষের অন্তঃকরণ আল্লাহ তা'আলার হাতে। যার অন্তঃকরণকে তিনি ইচ্ছা করেন সরল পথে রাখেন এবং যার অন্তঃকরণকে তিনি চান বক্র করে দেন। তাঁর এ জবাবের তাৎপর্য হচ্ছে আমার ব্যাপারটাও তাঁরই মর্জির অধীন। তাই আমারও উচিত তাঁর দরবারে এ জন্যে প্রার্থনা করা। নিঃসন্দেহে যে বান্দা তার নফসকে এর সাথে তার রবকে চিনবার তাওফীক লাভকরবে, তার অবস্থাই এরূপ হতে বাধ্য। এমন ব্যক্তি কখনো নিজেকে নিরাপদ বা নিঃশঙ্ক বোধ করবে না। বান্দার জন্যে এটাই তাঁর আত্মিক উন্নতি ও কৃতিত্বের লক্ষণ।
ফার্সী কবির ভাষায় : قریبان را بیش بود حیرانی যাহার নৈকট্য ঘটে, তাহার হয়রানী বটে হয় বহুবেশি।
ফার্সী কবির ভাষায় : قریبان را بیش بود حیرانی যাহার নৈকট্য ঘটে, তাহার হয়রানী বটে হয় বহুবেশি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)