মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২৫১
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৫১. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে এ দু'আটি রিওয়ায়াত করেছেন:
إِلَيْكَ رَبِّ فَحَبِّبْنِي وَفِي نَفْسِي لَكَ فَذَلِّلْنِي وَفِي أَعْيُنِ النَّاسِ فَعَظِّمْنِي وَمِنْ سَيِّئِ الْأَخْلَاقِ فَجَنَّبْنِي
"হে আল্লাহ! আমাকে তোমার প্রিয়পাত্র বানিয়ে নাও! আমাকে এমন বানিয়ে দাও যেন আমি নিজেকে তোমার সম্মুখে তুচ্ছ ও হীন জ্ঞান করি! অন্য লোকদের চোখে তুমি আমাকে মর্যাদা মণ্ডিত কর। মন্দ চরিত্র থেকে আমাকে তুমি বাঁচিয়ে রেখো!"
-(মাকারিমুল আখলাক: ইবনে লাল সঙ্কলিত)

کتاب الاذکار والدعوات
عن ابن مسعود (مَرْفُوْعًا) "إليك ربي فحببني، وفي نفسي لك ربي فذللني، وفي أعين الناس فعظمني، ومن سيء الأخلاق فجنبني"
হাদীসের ব্যাখ্যা:
কোন বান্দাকে আল্লাহ তা'আলা নিজে ভালবাসবেন, এর চাইতে বড় নিয়ামত আর কী হতে পারে? প্রতিটি মু'মিনের অন্তরে এ কামনা বা আকাঙ্ক্ষা থাকা বাঞ্ছনীয়। এ দু'আটিতে সর্বপ্রথম তাই প্রার্থনা করা হয়েছে। অনুরূপ এটাও বান্দার প্রতি আল্লাহর একটা বিরাট দান যে, বান্দা নিজেকে দীনহীন ও তুচ্ছ জ্ঞান করবে; কিন্তু আল্লাহর বান্দারা তাকে সম্মানের চোখে দেখবে এবং সমীহ করবে। রাসূলুল্লাহ ﷺ-এর এ মর্মের এ দু'আটি ইতিপূর্বেও বর্ণিত হয়েছে:
اَللّٰهُمَّ اجْعَلْنِي فِي عَيْنَي صَغِيرًا وَفِي أَعْيُنِ النَّاسِ كَبِيرًا
اَللّٰهُمَّ اجْعَلْنِي فِي عَيْنَي صَغِيرًا وَفِي أَعْيُنِ النَّاسِ كَبِيرًا
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)