মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২৫৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
আশ্রয় প্রার্থনামূলক দু'আসমূহ
২৫৬. হযরত যায়েদ ইব্ন আরকাম (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ প্রায়ই এরূপ দু'আ করতেন:
اَللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ اَللّٰهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا انْتَ خَيْرُ مَنْ زَكّٰهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا اَللّٰهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا
"হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি অক্ষমতা থেকে, অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, অতি বার্ধক্য থেকে এবং কবরের আযাব থেকে। হে আল্লাহ্! আমার আত্মাকে তাকওয়া দান কর! তুমি তাকে পবিত্র কর, তুমিই তার সর্বোত্তম পবিত্রতা সাধনকারী, তুমিই তার মলিক ও মাওলা।
হে আল্লাহ! আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি সেই ইলম থেকে, যা কোন উপকারে আসে না, সেই অন্তর থেকে-যা তোমার ভয়ে ভীত হয় না। সেই নাফস থেকে যা পরিতৃপ্ত হয় না আর সেই দু'আ থেকে- যা কবুল হয় না।" (সহীহ মুসলিম)

کتاب الاذکار والدعوات
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ: «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ، وَالْكَسَلِ، وَالْجُبْنِ، وَالْبُخْلِ، وَالْهَرَمِ، وَعَذَابِ، الْقَبْرِ اللهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
উপকার হীন ইলম, আল্লাহ ভীতি হীন অন্তর আর ভোগলিপ্সু হৃদয়- যার ভোগ লিপ্সার অন্ত নেই আর সেই দু'আ যা আল্লাহর দরবারে কবুল হয়না, এ চার বস্তু থেকে পানাহ্ চাওয়ার অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ্ তা'আলা যেন উপাদেয় ইলম ও অন্তরে আল্লাহর ভয়ভীতি দান করেন এবং অন্তরকে ভোগ লিপ্সা থেকে মুক্ত করে পরিতৃপ্তি বা অল্পেতুষ্টির গুণে মন্ডিত এবং দু'আ সমূহের কবুলিয়তের দ্বারা ধন্য করেন সে প্রার্থনা জানানো।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)