মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২৬৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
রোগ-ব্যাধি এবং বদনযর থেকে আশ্রয় প্রার্থনামূলক দু'আ
২৬৬. হযরত উছমান ইব্ন আবুল 'আস ছাকাফী (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ ﷺ-এর নিকট অনুযোগ করলেন যে, তাঁর ইসলাম গ্রহণ অবধি শরীরে এক বিশেষ অংশে ব্যথা বোধ করেন। তখন রাসূলুল্লাহ ﷺ তাঁকে বললেনঃ ব্যথাযুক্ত স্থানে নিজের হাত রেখে তিনবার বিসমিল্লাহ পড়ে সাতবার পাঠ কর:
أَعُوذُ بِاللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
"আমি আল্লাহ তা'আলা এবং তাঁর কুদরতের আশ্রয় প্রার্থনা করছি সেই অনিষ্ট থেকে, যা আমি বোধ করছি এবং সেই অনিষ্ট থেকেও যার আশঙ্কা আমি বোধ করি।"
-(সহীহ মুসলিম)
أَعُوذُ بِاللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
"আমি আল্লাহ তা'আলা এবং তাঁর কুদরতের আশ্রয় প্রার্থনা করছি সেই অনিষ্ট থেকে, যা আমি বোধ করছি এবং সেই অনিষ্ট থেকেও যার আশঙ্কা আমি বোধ করি।"
-(সহীহ মুসলিম)
کتاب الاذکار والدعوات
عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعًا يَجِدُهُ فِي جَسَدِهِ مُنْذُ أَسْلَمَ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ضَعْ يَدَكَ عَلَى الَّذِي تَأَلَّمَ مِنْ جَسَدِكَ، وَقُلْ بِاسْمِ اللهِ ثَلَاثًا، وَقُلْ سَبْعَ مَرَّاتٍ أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
যে কোন শারীরিক ব্যথা- বেদনার জন্যে এ আমল এবং আশ্রয় প্রার্থনার তদবীরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাস দান এবং বহুল পরীক্ষিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)