মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৩০২
আযকার এবং দাওয়াত অধ্যায়
দরূদ শরীফের আধিক্য কিয়ামতের দিন হুযুর ﷺ-এর নৈকট্যের কারণ হবে
৩০২. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কিয়ামতের দিন আমার সবচাইতে নৈকট্যপ্রাপ্ত এবং আমার উপর বেশি হকদার হবে ঐ ব্যক্তি, যে আমার প্রতি সর্বাধিক সালাত প্রেরণকারী হবে। (জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْلَى النَّاسِ بِي يَوْمَ القِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَيَّ صَلاَةً. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ ঈমান ও ঈমানদার সুলভ জীবনের সকল বুনিয়াদী শর্ত পূরণের সাথে সাথে যে উম্মতী আমার প্রতি যতবেশি দরূদ ও সালাম প্রেরণ করবে, কিয়ামতের দিন সে ব্যক্তি তত অধিক ও খাস নৈকট্যের অধিকারী হবে। আল্লাহ তা'আলা এ দৌলত হাসিলের সৌভাগ্য অর্জনের তাওফীক দান করুন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)