মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৩১৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
৩১৬. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, তোমরা যখন আমাকে সালাত প্রেরণ করবে, তখন বলবে:
اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ
(মুসনাদে আহমদ, সহীহ্ ইব্‌ন্ন হিব্বান, সুনানে দারা কুতনী, সুনানে বায়হাকী)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا صَلَّيْتُمْ عَلَيَّ فَقُولُوا اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ " (رواه احمد وابن حبان والدار قطنى والبيهقى فى السنن)

হাদীসের ব্যাখ্যা:

হযরত ইবনে মাসউদ (রা) বর্ণিত এ দরূদে রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র নামের সাথে তাঁর একটি অনন্য বৈশিস্ট্য ও খাস লকব النَّبِيِّ الْأُمِّى শব্দটি জুড়ে দিয়ে বর্ণনা করা হয়েছে। কুরআন মজীদে তাঁর এ বিশেষণটি একটি বিশেষ নিদর্শন হিসাবে বর্ণনা করা হয়েছে:
{الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ} [الأعراف: 157]
এ আয়াতে ইঙ্গিত রয়েছে যে, তাওরাত ও ইঞ্জীল কিতাবদ্বয়ে তাঁর উল্লেখ এ বিশেষণযোগে করা হয়েছে। উম্মী শব্দের অর্থ নিরক্ষর বা লেখাপড়াহীন লোক। অর্থাৎ যে হিদায়াত তাঁর কাছে এসেছে, তা কোন উস্তাদ বা কিতাবের মাধ্যমে প্রাপ্ত শিক্ষা নয়, বরং প্রত্যক্ষভাবে আল্লাহর নিকট থেকে তিনি তা প্রাপ্ত হয়েছেন। লেখা পড়ার দিক থেকে তিনি মাতৃগর্ভ থেকে সদ্য প্রসূত সন্তানের মত। বলা বাহুল্য, এ শব্দটির মধ্যে-যা তাঁর একটি বিশেষণ ও লকবরূপে ব্যবহৃত হয়েছে, তাঁর বিশেষ মাহবুবিয়ত এবং তাঁর নবুওত ও রিসালতের একটি উজ্জ্বল নিদর্শন পেশ করে দেয়া হয়েছে। ফার্সী কবির ভাষায়:
نگار من بمكتب نه رفت وخط نه نوشت
بغمزه مسئله أموز شد مدرس شه
আমার প্রেমিক মক্তবে গমন করেনি। লিখাও শিখেনি, ইঙ্গিতে জ্ঞান অর্জন করেছে এবং শত শিক্ষক হয়েছে!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান