মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৩১৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
৩১৭. হযরত যায়দ ইব্ন খারিজা আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করলাম, আপনার প্রতি দরূদ কিভাবে প্রেরণ করতে হবে?
জবাবে তিনি বললেন: আমার প্রতি সালাত প্রেরণ করবে এবং খুব মনোনিবেশ সহকারে দু'আ করবে এবং বলবে:
اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ
(মুসনাদে আহমদ ও সুনানে নাসায়ী)

کتاب الاذکار والدعوات
عَنْ زَيْدَ بْنَ خَارِجَةَ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَيْفَ الصَّلَاةُ عَلَيْكَ؟ فَقَالَ: " صَلُّوا عَلَيَّ وَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ، وَقُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَآلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ " (رواه احمد والنسائى)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ ﷺ হযরত যায়দ ইব্ন খারিজা আপনার প্রতি সালাত কীরূপে প্রেরণ করবো- এ প্রশ্নের জবাবে বলেন:
صَلُّوا عَلَيَّ وَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ
এ অধম লেখক وَاجْتَهِدُوا فِي الدُّعاء এর অর্থ এটাই বুঝেছে যে, দরূদ শরীফ, যা মূলত আল্লাহ তা'আলার হুযুরে রাসূলুল্লাহ ﷺ-এর জন্যে একটি দু'আই, তা কেবল মৌখিকভাবে ভাসা ভাসা রূপে নয়, বরং পূর্ণ মনোনিবেশ সহকারে অন্তরের অন্তঃস্থল থেকে করতে হবে। আল্লাহই সর্বাধিক জ্ঞাত।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)