মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৩২২
আযকার এবং দাওয়াত অধ্যায়
দরূদ ও সালামের বিশেষ বিশেষ কালিমাসমূহ
৩২২. হযরত আলী মুরতাযা কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি এভাবে দরূদ প্রেরণ করতেন: (সর্বপ্রথম তিনি সূরা আহযাবের ঐ আয়াতখানা তিলাওয়াত করতেন- যাতে রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি দরূদ প্রেরণের আদেশ করা হয়েছে)
{إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا} [الأحزاب: 56]
لَبَّيْكَ اللّٰهُمَّ رَبِّي وَسَعْدَيْكَ তারপর বলতেনঃ
"হে আল্লাহ! তোমার এ ফরমান আমার শিরোধার্য, আমি সে হুকুম পালনের জন্যে হাযির প্রভু! হাযির!!
صَلَوَاتُ اللّٰهِ الْبَرِّ الرَّحِيمِ وَالْمَلَائِكَةِ الْمُقَرَّبِينَ وَالنَّبِيِّن وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِيْنَ وَمَا سَبَّحَ لَكَ مِنْ شَيْءٍ يَا رَبَّ الْعَالَمِينَ عَلَى مُحَمَّدِ بْنِ عَبْدِ اللّٰهِ خَاتَمِ النَّبِيِّينَ وَسَيِّدِ الْمُرْسَلِينَ وَإِمَامِ الْمُتَّقِينَ وَرَسُولِ رَبِّ العَالَمِينَ الشَّاهِدِ البَشِيْرِ وَالدَّاعِى إِلَيْكَ بِإِذْنِكَ السِّرَاجِ الْمُنِيرِ وَعَلَيْهِ السَّلَامَ
ঐ আল্লাহ তা'আলার পক্ষ থেকে, যিনি পরম ইহসানকারী ও পরম দয়ালু নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ এবং সিদ্দীকগণ, শহীদগণ ও পুণ্যবানদের পক্ষ থেকে এবং ঐসমস্ত সৃষ্টির পক্ষ থেকে, যারা হে রাব্বুল আলামীন তোমার তাসবীহ পাঠ করে থাকে, খাতামান-নাবিয়্যীন, সাইয়েদুল মুরসালীন, ইমামুল মুত্তাকীন, রাসূলে রাব্বুল আলামীন মুহম্মদ ইব্‌ন আব্দুল্লাহর প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক- যিনি আল্লাহ্ পক্ষ থেকে শাহাদত তথা সাক্ষ্য দানকারী, সুসংবাদদাতা, তোমারই নির্দেশে তোমারই পানে আহ্বানকারী, প্রদীপ্ত প্রদীপ। তাঁর প্রতি সালাম বর্ষিত হোক!
(শিফা-কাযী ইয়ায (র))
کتاب الاذکار والدعوات
عَنْ عَلِيٍّ كَرَّمُ اللهُ وَجْهَهُ فِى الصَّلَاةِ عَلَى النَّبِىِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ...... إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
لَبَّيْكَ اللَّهُمَّ رَبِّي وَسَعْدَيْكَ.. صَلَوَاتُ اللَّهِ الْبَرِّ الرَّحِيمِ، وَالْمَلَائِكَةِ الْمُقَرَّبِينَ، وَالنَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ، وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ، وَمَا سَبَّحَ لَكَ مِنْ شَيْءٍ يَا رَبَّ الْعَالَمِينَ، عَلَى مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ خَاتَمِ النَّبِيِّينَ، وَسَيِّدِ الْمُرْسَلِينَ، وَإِمَامِ الْمُتَّقِينَ، وَرَسُولِ رَبِّ الْعَالَمِينَ، الشَّاهِدِ الْبَشِيرِ، الدَّاعِي إِلَيْكَ بِإِذْنِكَ، السِّرَاجِ الْمُنِيرِ، وَعَلَيْهِ السَّلَامُ . (اورده القاضى عياض فى كتاب الشفا)

হাদীসের ব্যাখ্যা:

এ দুরূদখানা শব্দ ও অর্থের দিক থেকে যে অনেক উচ্চ মার্গের এবং ঈমান উদ্দীপক, তা বলাই বাহুল্য; কিন্তু হাদীসের কোন কিতাবে এ দরূদখানা নজরে পড়েনি। অবশ্য পঞ্চম ও ষষ্ঠ হিজরী শতকের মুহাদ্দিস ও আলিম কাযী ইয়ায (রা) তাঁর বিখ্যাত (الشفاء بحقوق المصطفى) 'আশ শিফা বিহুকূকিল মোস্তফা' গ্রন্থে হযরত আলী মুরতাযা (রা)-এর বরাতে এ দরূদখানা উদ্ধৃত করেছেন। ১ আল্লামা কাস্তালানী মাওয়াহিবু লাদুন্নিয়া (المواهب اللدنية) গ্রন্থে শায়খ যায়নুদ্দীন ইবনুল হুসায়ন মুরাগীর গ্রন্থ তাহকীকুন নুসরা ফী দারিল হিজরা تحقيق النصره فى دار الهجرة-এর বরাতে বর্ণনা করেন যে, হুযুর ﷺ-এর সালাতে জানাযায় হযরত আলী (রা) হুযুর ﷺ-এর প্রতি এ দরূদখানাই পাঠ করেছিলেন এবং লোকজনের জিজ্ঞাসা করায় তিনি অন্যদেরকেও এ দরূদখানা শিক্ষা দিয়েছিলেন।২ সে যাই হোক, শব্দমালা ও অর্থের দিক থেকে বড়ই চমৎকার ও প্রিয় এ দরূদখানা!

হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ এবং হযরত আলী মুরতাযা (রা)-এর বরাতে দরূদ ও সালামের যে কালিমাসমূহ এখানে উদ্ধৃত করা হয়েছে, তা দ্বারা জানা গেল যে, উম্মতকে যে কেবল রাসূলুল্লাহ ﷺ-এর শিক্ষা দেয়া ছকেই দরূদ পাঠ করতে হবে, তা জরুরী নয়; বরং প্রেমিক ভক্তরা নিজ নিজ অভিরুচি অনুযায়ী দরূদ ও সালাম প্রেরণ করতে পারেন। তাই উম্মতের অনেক আল্লাহওয়ালা বুযুর্গই এদের মধ্যে তাবেয়ীন এবং পরবর্তী কালের অনেক আল্লাহ প্রেমিক রয়েছেন, তাঁদের বরাতে দরূদের অনেক শব্দমালা প্রচলিত আছে; কিন্তু সেগুলো আমাদের মাআরিফুল হাদীসের আওতাবহির্ভুত এজন্যে এখানে সে সবের উল্লেখ সমীচীন বোধ করলাম না। আল্লাহ পাক তাওফীক দিলে সে সব একটি স্বতন্ত্র প্রবন্ধে সঙ্কলিত করার ইচ্ছে আছে।
আল্লাহ তা'আলার ফযল এবং তাঁর প্রদত্ত তাওফীক বলে মাআরিফুল হাদীস-এর পঞ্চম খণ্ড এখানেই সমাপ্ত হলো। আল্লাহ তা'আলা এটা কবুল করুন এবং এর সঙ্কলক ও এর পাঠকবর্গের জন্যে এটাকে রহমত ও মাগফিরাতের হেতু করুন!
১. শারহে শিফা, জিলদ ৩, পৃ. ৪৮।
২. যুরকানী শারহে মাওয়াহিবুন লাদুন্নিয়া, জিলদ ৮, পৃ. ২৯১।

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান