মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৮৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাঁচি ও হাই সম্পর্কে (ﷺ)-এর উপদেশাবলী
১৮৮. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) এর সামনে দু'ব্যক্তি হাঁচি দিল। রাসূলুল্লাহ (ﷺ) তাদের একজনকে 'ইয়ারহামুকাল্লাহ' বলে দু‘আ দিলেন, অপরজনকে দু‘আ দিলেন না। তখন ঐ দ্বিতীয় লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ! আপনি একে 'ইয়ারহামুকাল্লাহ' বলে দু‘আ দিলেন আর আমাকে দু‘আ দিলেন না। তিনি তখন বললেন, সে 'আলহামদু লিল্লাহ' বলেছিল, আর তুমি 'আলহামদু লিল্লাহ' বলনি। (এ জন্য তুমি নিজেই এ দু‘আ লাভের অধিকার হারিয়ে ফেলেছ।) -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ قَالَ: عَطَسَ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَشَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّتِ الآخَرَ،فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ، شَمَّتَّ هَذَا وَلَمْ تُشَمِّتْنِي، قَالَ: «إِنَّ هَذَا حَمِدَ اللَّهَ، وَلَمْ تَحْمَدِ اللَّهَ» (رواه البخارى ومسلم)