মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩১৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কোন বেগানা নারীর প্রতি হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়ার বিধান
৩১৬. হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। (অর্থাৎ, যদি হঠাৎ কোন বেগানা নারীর প্রতি অথবা কারো সতরের প্রতি আমার দৃষ্টি পড়ে যায়, তাহলে আমাকে কি করতে হবে?) তিনি আমাকে নির্দেশ দিলেন, আমি যেন সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেই। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَظَرِ الْفُجَاءَةِ فَأَمَرَنِي أَنْ أَصْرِفَ بَصَرِي. (رواه مسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান