মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৩২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বিয়ের খুৎবা
৩৩২. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে (বিয়ে ইত্যাদি) সব গুরুত্বপূর্ণ প্রয়োজন-এ খুৎবা শিক্ষা দিয়েছেন:
إنَّ الحمدَ للهِ، نَستعينُه ونَستغفِرُه، ونَعوذُ باللهِ مِن شُرورِ أنفُسِنا، مَن يَهدِه اللهُ فلا مُضِلَّ له، ومَن يُضلِلْ فلا هاديَ له، وأشهَدُ أنْ لا إلهَ إلَّا اللهُ وأشْهَدُ أنَّ محمَّدًا عبْدُه ورَسولُه، {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ} (آل عمران: 102)، {يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} (النساء: 1)، {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا} (الأحزاب: 70).
সব প্রশংসা আল্লাহরই জন্য উপযুক্ত। আমরা (নিজেদের সব প্রয়োজন ও সব বাসনায়) তাঁরই সাহায্য প্রার্থনাকারী। আর তাঁরই কাছে (নিজেদের ত্রুটি ও গুনাহ সমূহের) ক্ষমা চাই। স্বীয় আত্মার অনিষ্ট সমূহ থেকে আল্লাহরই আশ্রয় চাই। আল্লাহ যাকে হিদায়াত দান করেন তাকে কেউ গোমরাহ করতে পারে না। আর যার জন্য আল্লাহ হিদায়াত বঞ্চিত হওয়ার সিদ্ধান্ত নেন তাকে কেউ হিদায়াত করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি-আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নাই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ ﷺ তাঁর বান্দা ও সত্য রাসূল।
হে মু'মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর, যার নামে তোমরা একে অপরের নিকট যাচঞ্চা কর এবং সতর্ক থাক জ্ঞাতি বন্ধন সম্পর্কে। আল্লাহ তোমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন (তোমাদের সব কাজ দেখেন)। হে মু'মিনগণ! তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় কর এবং তোমরা আত্মসমর্পণকারী না হয়ে কোন অবস্থায়ই মরবেনা। হে মু'মিনগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। তা হলে তিনি তোমাদের কাজকে ত্রুটিমুক্ত করবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে তারা অবশ্যই মহাসাফল্য অর্জন করবে। (আবু দাউদ, আহমদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ)।

کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدُ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطْبَةَ الْحَاجَةِ: «الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ» {يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ}، {يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا}. (فى شرح السنة عن ابن مسعود فى خطبة الحاجة من النكاح وغيره)
হাদীসের ব্যাখ্যা:
হযরত ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত এ খুৎবা কেবল বিয়ের অনুষ্ঠানের জন্যই নয়, বরং এটা এক সাধারণ খুতবা। এর বিষয়বস্তু খুবই পূর্ণাঙ্গ এবং স্পষ্টতই বুঝা যায় যে, এর প্রতিটি শব্দ আল্লাহর ইলহামকৃত। কোন কোন বর্ণনায় খুতবায় দু এক শব্দ অতিরিক্ত আছে। সুনানে আবু দাউদ থেকে এ খুতবার শব্দাবলী লিপিবদ্ধ করা হয়েছে। ইবনে মাজাহ এর বর্ণনায় শুরুতে الحمد لله এর পর نحمده শব্দ অতিরিক্ত আছে। এভাবে نَعوذُ باللهِ مِن شُرورِ أنفُسِنا এর পর ومن سيئات أعمالنا শব্দ অতিরিক্ত আছে। এভাবে نَعوذُ باللهِ ও অতিরিক্ত আছে। খুতবার শেষ দিকে কুরআন মজীদের তিনটি আয়াত রয়েছে। একটি হচ্ছে সূরা নিসার প্রথম আয়াতের শেষাংশ১-
وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
এরপর দ্বিতীয় আয়াত সূরা আলে ইমরানের ১০২ নং আয়াত-
{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ} (آل عمران: 102)
এরপর তৃতীয় আয়াত সূরা আহযাবের ৭০ নং আয়াত-
{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا} (الأحزاب: 70).
যে কোন গুরুত্বপূর্ণ উপলক্ষে আল্লাহর সমীপে একজন বান্দার স্বীয় দাসত্ব নিবেদন ও প্রভু ভক্তি প্রকাশের জন্য যা কিছু নিবেদন করা উচিৎ, সে সব খুতবার প্রথম অংশে বর্ণিত হয়েছে। আর শেষ দিকে যে তিন আয়াত এসেছে তা বান্দার হিদায়াতের জন্য পরিপূর্ণভাবে যথেষ্ট। খুৎবাটি বিয়ের আকদ এর সময় পাঠ করা হয়ে থাকে, বরং এ পবিত্র খুৎবা পাঠ এখন এক রুছুমে পরিণত হয়ে আছে। না হলে, এতে এমন সব উপদেশাবলী ও আলোচনা রয়েছে, যা বিয়ের উভয় পক্ষসহ সবারই প্রয়োজন। আল্লাহ তা'আলা যদি এ খুৎবা অনুযায়ী আমলের সৌভাগ্য দান করেন তবে দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম সফলতার জন্য যথেষ্ট।
১. এ খুতবায় হাদীসের কোন কোন বর্ণনাকারীর ভুল হয়ে থাকবে। সুরা নিসার এ আয়াত এভাবে বর্ণনা করা হয়েছে-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
অথচ এ আয়াতের প্রথমে يَا أَيُّهَا الَّذِينَ নেই। এ ক্ষেত্রে কুরআন মজীদের শব্দাবলী কেবল এই وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)