মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৩৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বিয়ের পর মুবারকবাদ ও দু'আ

দুনিয়ার বিভিন্ন জাতি ও গোষ্ঠির মধ্যে বিয়ে শাদী উপলক্ষে মুবারকবাদ প্রদানের বিভিন্ন প্রথা চালু আছে। এ উপলক্ষে রাসুলুল্লাহ ﷺ স্বীয় শিক্ষা ও কার্যপ্রণালী দ্বারা এ পদ্ধতি নির্ধারণ করেছেন যে, উভয়ের জন্য আল্লাহর কাছে কল্যাণের দু'আ করা হবে। যার অর্থ আল্লাহ তা'আলা তোমাদেরকে পরিপূর্ণ কল্যাণ ও উত্তম জিনিস দান করুন ও তাঁর অনুগ্রহের বৃষ্টি বর্ষণ করুন।
৩৩৬. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসুল ﷺ যখন কোন বিবাহিত লোককে মুবারকবাদ জানাতেন- বলতেন, আল্লাহ তোমাকে বরকত দান করুন এবং তোমাদের উভয়ের ওপর বরকত নাযিল করুন আর তোমাদের উভয়কে কল্যাণের মধ্যে একত্রিত রাখুন। (আহমদ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ: بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ. (رواه احمد والترمذى وابوداؤد وابن ماجه)
tahqiqতাহকীক:তাহকীক চলমান