মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৪৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
আযল প্রসঙ্গ
৩৪৯. হযরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ-কে আযল সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেন, সব বীর্য থেকেই সন্তান হয় না। (অর্থাৎ সন্তান উদ্দেশ্য নয়, এরূপ নির্গত এক বিন্দু থেকেও আল্লাহর নির্দেশ হলে গর্ভ সঞ্চার হতে পারে) আর যখন কোন বস্তু পয়দা করতে আল্লাহর ইচ্ছা হয় তখন কোন জিনিস এটা বারণ করতে পারে না। (মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْعَزْلِ فَقَالَ: مَا مِنْ كُلِّ الْمَاءِ يَكُونُ الْوَلَدُ وَإِذَا أَرَادَ اللَّهُ خَلْقَ شيء لَمْ يَمْنَعْهُ شَيْءٌ. (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ ﷺ-এর বাণীর উদ্দেশ্য এই যে, এটা ধারণা করা ঠিক নয় যে, আযল করা হলে সন্তান পয়দা হবে না। আল্লাহর ইচ্ছা হলে সর্বাবস্থায় পয়দা হবে। বিষয়টি সামনে লিপিবদ্ধ হাদীস থেকে আরো অধিক সুস্পষ্ট হয়ে উঠবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)