মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৬৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বল প্রয়োগের তালাক
৩৬৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ থেকে শুনেছি, তিনি বলতেন বলপ্রয়োগে তালাক নেই এবং বল প্রয়োগে দাস মুক্তি নেই। (আবু দাউদ, ইবনে মাজাহ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَائِشَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا طَلَاقَ وَلَا عَتَاقَ فِي إِغْلَاقٍ» (رواه ابوداؤد وابن ماجة)

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ কোন ব্যক্তিকে যদি বাধ্য ও সম্পূর্ণ অপারগ করে তার দ্বারা স্ত্রীকে তালাক দেওয়ানো হয় অথবা তার দাসকে মুক্ত করানো হয় (অর্থাৎ বল প্রয়োগে তার মুখ থেকে তালাক বা দাস মুক্তির কথা বের করা হয়) তবে শরীয়তে এর গ্রহণযোগ্যতা নেই। অধিকাংশ মুজতাহিদগণের অভিমত এটাই যে, যে তালাক বল প্রয়োগে লওয়া হয় (পরিভাষায় যাকে طلاق مكره বলা হয়) তার গ্রহণযোগ্যতা নেই। তবে ইমাম আবু হানীফা (র) হাসি-ঠাট্টার ন্যায় বল প্রয়োগের তালাককেও কার্যকর মনে করেন। হানাফী লেখকগণ আলোচ্য হাদীসের তাবীল ও ব্যাখ্যা অন্যভাবে করেন। উল্লেখ্য, এ মাসআলায় ইমাম আবূ হানীফা একা নন। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (র), ইবরাহীম নাখঈ (র) ও সুফয়ান সাওরী (র)-এর মযহাবও হাদীসের শরাহসমূহে ইহাও বর্ণনা করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান