মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৬৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ওফাতের ইদ্দত ও শোক
৩৬৬. উম্মুল মু'মিনীন হযরত উম্মে সালমা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, যে নারীর স্বামী ইন্তেকাল করেছে সে কুসুম রংগের এবং অলংকারাদি পরবে না, খিযাব লাল ও গরুয়া রংগের কাপড় পরবে না, (মেহদী ইতাদি) ব্যবহার করবে না এবং সুরমা লাগাবে না।
کتاب المعاشرت والمعاملات
عَنْ أُمِّ سَلَمَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا لَا تَلْبَسُ الْمُعَصْفَرَ مِنَ الثِّيَابِ، وَلَا الْمُمَشَّقَةَ، وَلَا الْحُلِيَّ، وَلَا تَخْتَضِبُ، وَلَا تَكْتَحِلُ» (رواه ابوداؤد والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ-এর সময়ে যেসব নারী সৌন্দর্যের জন্য কাপড় রংগাতেন তাঁরা অধিকাংশই দু'টি জিনিস ব্যবহার করতেন- কুসুম অথবা বিশেষ ধরনের লাল গেরুয়া। এজন্য তিনি বিশেষভাবে এগুলোর উল্লেখ করেছেন। তা না হলে এ দু'জিনিসের কোন বিশেষত্ব নেই। উদ্দেশ্য হচ্ছে- এরূপ রঙিন ও লাল কাপড় ব্যবহার করা যাবে না যা সৌন্দর্যের ও সাজ-সজ্জার জন্য ব্যবহৃত হয়। এভাবে অলংকারাদি ও সুরমা, মেহদীর ন্যায় জিনিসও ব্যবহার করা হবে না, যা সাজ-গোজের জন্য ব্যবহার করা হয়। ইদ্দতের সময় শোক পালনের এই নির্দেশের উদ্দেশ্য এটাই যে, স্বামীর ইন্তিকালে স্ত্রীর যে দুঃখ, বেদনা হয়, অন্তর ও অভ্যন্তরীণ অবস্থার মাত্রই বাহ্যিক অর্থাৎ দেহ ও পোশাকেও শোক প্রকাশিত হবে, যা নারীত্বের স্বভাবগত দাবী। আর এতেই নিহিত রয়েছে নারীত্বের মর্যাদা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান