মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৯০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কর্জের বিষয় খুবই কঠিন এবং এ বিষয়ে কঠোর হুঁশিয়ারী
৩৯০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, ঋণের কারণে মু'মিন বান্দার আত্মা মধ্যবর্তী স্থানে ঝুলন্ত থাকে যতক্ষণ না তার পক্ষ হতে পরিশোধ করা হয়। (মুসনাদে শাফিঈ, মুসনাদে আহমদ, তিরমিযী, আবু দাউদ, দারিমী)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ» (رواه احمد والترمذى وابن ماجة والدارمى)
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে যদি কোন বান্দা এরূপ অবস্থায় মৃত্যুবরণ করে যে, তার মুক্তি ও জান্নাত লাভের উসিলা স্বরূপ তার আমলনামায় ঈমান ও পুণ্যকর্ম রয়েছে, অথচ তার ওপর কারো ঋণ রয়েছে যা সে পরিশোধ করে যায়নি আর এ ব্যাপারে সে অবহেলা ও ত্রুটি করেছে তবে যতক্ষণ না তার পক্ষ হতে ঋণ পরিশোধ না করা হয় ততক্ষণ পর্যন্ত সে শান্তি ও রহমতের সেই স্থানে পৌঁছতে পারবে না, পুণ্যবান মু'মিন বান্দাদের জন্য যার প্রতিশ্রুতি রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)