মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৯১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কর্জের বিষয় খুবই কঠিন এবং এ বিষয়ে কঠোর হুঁশিয়ারী
৩৯১. হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, (আল্লাহর পথে আত্মদানের কারণে) শহীদ মু'মিনের ঋণ ছাড়া সব গুনাহ ক্ষমা করা হয়। (সহীহ মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ إِلَّا الدَّيْنَ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে, নিষ্ঠার সাথে আল্লাহর পথে শহীদ হওয়া এমনই মকবুল আমল, যা মানুষের সব গুনাহর কাফ্ফারা হয়ে যায়। এর কারণে সব গুনাহ্ ক্ষমা করা হয়। কিন্তু যদি তার ওপর কোন বান্দার ঋণ থেকে থাকে তবে এজন্য সে বিপদে লিপ্ত থাকবে। কেননা ইহা বান্দার হক। এ থেকে মুক্ত ও নিষ্কৃতির পন্থা এটাই যে, সেই ঋণ পরিশোধ করা হবে (অথবা পাওনাদার আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবে)। সামনে উল্লিখিতব্য হাদীসদ্বয়ে এ বিষয়টি আরো অধিকতর বিস্তারিত জানা যাবে যে, এ বিষয়ে আল্লাহর নীতি কত কঠোর।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)