মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৯২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কর্জের বিষয় খুবই কঠিন এবং এ বিষয়ে কঠোর হুঁশিয়ারী
৩৯২. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলাল্লাহ! আমাকে বলুন, যদি আমি আল্লাহর পথে ধৈর্যশীল দৃঢ়পদ থেকে এমতাবস্থায় শহীদ হই যে, পেছনে নয় বরং সামনে অগ্রসরমান, এতে কি আল্লাহ আমার (সব) গুনাহ্ ক্ষমা করে দিবেন? তিনি বললেন, হ্যাঁ। (আল্লাহ্ তোমার সব গুনাহ মাফ করে দেবেন) এরপর যখন সেই ব্যক্তি (তার উত্তর শুনে) প্রত্যাবর্তন করছিলেন, তখন তিনি তাকে ডেকে বললেন, হ্যাঁ, (তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে) ঋণ ছাড়া একথা জিবরাইল এভাবেই বলেছেন। (মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللَّهِ صَابِرًا مُحْتَسِبًا مُقْبِلًا غَيْرَ مُدْبِرٍ، يُكَفِّرُ اللَّهُ عَنِّي خَطَايَايَ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ» فَلَمَّا أَدْبَرَ، نَادَاهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ، إِلَّا الدَّيْنَ، كَذَلِكَ قَالَ جِبْرِيلُ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে, একথা সঠিক যে, শহীদ হওয়ার জন্য বান্দাদের সব গুনাহ মাফ হয়ে যায় তবে কেউ যদি ঋণের বোঝা নিয়ে শহীদ হয় তা হলে এজন্য সে গ্রেফতার থাকবে। একথা আমি ওহীর ভিত্তিতে বলছি যা জিবরাইল আমাকে পৌঁছিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)