মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৯৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কর্জের বিষয় খুবই কঠিন এবং এ বিষয়ে কঠোর হুঁশিয়ারী
৩৯৩. হযরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইব্‌ন জাহশ (রা) বলেন, মসজিদের উঠানে, যেখানে জানাযা রাখা হয় আমরা একদিন সেখানে বসা ছিলাম, আর রাসুলুল্লাহ ﷺ আমাদের মধ্যে বসা ছিলেন। এরপর তিনি তাঁর দৃষ্টি আসমানের প্রতি উত্তোলন করলেন এবং কিছু দেখলেন। তারপর তাঁর দৃষ্টি অবনত করলেন আর তাঁর হাত স্বীয় কপালে রেখে বললেন, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। কত শক্ত কথা নাযিল হয়েছে। বর্ণনাকারী (মুহাম্মদ ইবনে আবদুল্লাহ) বলেন, এ দিন ও রাত, আমরা সবাই নিশ্চুপ থাকলাম। (আর কী পরিদৃশ্য হয় তার অপেক্ষায় রইলাম)। তবে কল্যাণই পেলাম। মুহাম্মদ বলেন, এরপর প্রাতঃকালে আমি রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞাসা করলাম, কী শক্ত কথা নাযিল হয়েছিল? তিনি বললেন, ঋণ সম্বন্ধে শক্ত নির্দেশ নাযিল হয়েছে। (এরপর তিনি আল্লাহ তা'আলার সেই শক্ত নির্দেশের বিশ্লেষণ প্রসঙ্গে বলেন,) সেই সত্তার শপথ। যার হাতে আমি মুহাম্মদের প্রাণ নিহিত রয়েছে, যদি কোন ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয় এরপর জীবিত হয়, এরূপ আল্লাহর পথে শহীদ হয় জীবিত হয়, তারপর আল্লাহর পথে শহীদ ও জীবিত হয় আর তার ওপর থাকে ঋণ, সে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়। (আহমদ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَحْشٍ قَالَ: كُنَّا جُلُوسًا بِفِنَاءِ الْمَسْجِدِ حَيْثُ يُوضَعُ الْجَنَائِزُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ بَيْنَ ظَهْرَيْنَا، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَصَرَهُ إِلَى السَّمَاءِ فَنَظَرَ، ثُمَّ طَأْطَأَ بَصَرَهُ وَوَضَعَ يَدَهُ عَلَى جَبْهَتِهِ، ثُمَّ قَالَ: «سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ مَاذَا نَزَلَ مِنَ التَّشْدِيدِ؟» قَالَ: فَسَكَتْنَا يَوْمَنَا وَلَيْلَتَنَا، فَلَمْ نَرَ إِلَّا خَيْرًا حَتَّى أَصْبَحْنَا. قَالَ مُحَمَّدٌ: فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا التَّشْدِيدُ الَّذِي نَزَلَ؟ قَالَ: «فِي الدَّيْنِ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّ رَجُلًا قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ، ثُمَّ عَاشَ، ثُمَّ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ، ثُمَّ عَاشَ، ثُمَّ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ، ثُمَّ عَاشَ وَعَلَيْهِ دَيْنٌ مَا دَخَلَ الْجَنَّةَ حَتَّى يَقْضِيَ دَيْنَهُ» (رواه احمد)

হাদীসের ব্যাখ্যা:

স্পষ্টতঃই এসব হাদীস ও সাবধান বাণীর সম্পর্ক এ অবস্থার সাথে সম্পর্কিত যেমন ঋণ পরিশোধ করার সদিচ্ছা নেই, অথবা অবহেলা ও উদাসীনতার হাত রয়েছে। ঋণ পরিশোধ করার নিয়ত ছিল এবং চেষ্টাও ছিল, কিন্তু সে পরিশোধে সক্ষম হয়নি আর এ অবস্থায়ই দুনিয়া ছেড়ে চলে যায় তবে আল্লাহর রহমতে আশা করা যায় যে, সে আল্লাহর নিকট অপারগ সাব্যস্ত হবে। যেমন সত্তরই সামনে বর্ণিত হাদীস থেকে জানা যাবে। (আল্লাহ অধিক জানেন)

আনুষঙ্গিকতাবে এ হাদীস থেকে এ কথাও জানা গেল যে, রাসূলুল্লাহ ﷺ সাহাবার যুগে জানাযার নামায মসজিদের বাইরে মাঠে অনুষ্ঠিত হত। হানাফীদের নিকট এটাই উত্তম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান