মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪০০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ঋণ গ্রহণ ও পরিশোধে রাসূলুল্লাহ ﷺ-এর কর্ম পদ্ধতি
৪০০. হযরত আবদুল্লাহ ইবনে আবু রাবী'আ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসুলুল্লাহ ﷺ আমার নিকট থেকে চল্লিশ হাজার ঋণ গ্রহণ করেন। এরপর তাঁর নিকট সম্পদ এসে পড়ে। তখন তিনি আমাকে তা দিলেন এবং (আমাকে দু'আ স্বরূপ। বললেন, আল্লাহ তা'আলা তোমার পরিবার ও সম্পদে কল্যাণ দিন। ঋণের বদলা হচ্ছে- পরিশোধ করা হবে এবং (করজদাতার) প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। (নাসাঈ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي رَبِيعَةَ، قَالَ: اسْتَقْرَضَ مِنِّي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعِينَ أَلْفًا، فَجَاءَهُ مَالٌ فَدَفَعَهُ إِلَيَّ، وَقَالَ: «بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالْأَدَاءُ» (رواه النسائى)

হাদীসের ব্যাখ্যা:

এসব হাদীস থেকে জানা গেল যে, রাসূলুল্লাহ ﷺ ঋণ গ্রহণ করতেন আর পরিশোধকালে ইহসানের বিনিময়ে ইহসান নীতির ভিত্তিতে পাওনা থেকে বেশী ও উত্তম পরিশোধ করতেন এবং কল্যাণের জন্য দু'আও করতেন। শেষোক্ত হাদীসে চল্লিশ হাজার ঋণ গ্রহণের উল্লেখ আছে। স্পষ্টত এর অর্থ চল্লিশ হাজার দিরহাম। হাদীস থেকে এ কথাও জানা গেল যে, কখনো কখনো তিনি বিরাট অঙ্কের টাকা ঋণ গ্রহণ করেন। তবে একথা সুস্পষ্ট যে, এরূপ কর্জ তিনি যুদ্ধ ইত্যাদি দীনী প্রয়োজনের জন্যই গ্রহণ করে থাকতেন। তা না হলে তাঁর নিজের ও তাঁর পরিবারের জীবিকা নির্বাহের অবস্থা তো হযরত আম্মাজান সিদ্দীকার ভাষায় কখনো পুরা দু'দিন যবের রুটি পেটপুরে খাইনি। আর অধিকাংশ সময় উপোস থাকার পরিস্থিতি সৃষ্টি হত না। সারা মাস ঘরে চুলা জ্বলত না। কেবল পানি ও খেজুর-এর উপর দিন অতিবাহিত হত।
(আল্লাহ তার নবীর প্রতি রহমত নাযিল করুন)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান