মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪০৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সুদ
৪০৪. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদের লেখক ও সাক্ষীদের ওপর রাসুলুল্লাহ ﷺ লা'নত করেছেন এবং বলেছেনঃ এরা সবাই সমান পাপী। (মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَابِرٍ، قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا، وَمُوكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَقَالَ هُمْ سَوَاءٌ» (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

কুরআন মজীদের আয়াত ও রাসুলুল্লাহ ﷺ-এর বাণীসমূহ থেকে জানা যায় এবং সুস্থ বুদ্ধির নিকটও এটা এক শাশ্বত সত্য যে, নিকৃষ্ট ও লা'নতযোগ্য জুলমের গুনাহ সুদ গ্রহণ করা ও খাওয়া। নবী করীম ﷺ-এর এই বাণীর উদ্দেশ্য ও দাবি হচ্ছে- সুদী ব্যবসা এমন অশ্লীল ও লা'নতযোগ্য ব্যবসা যে, এতে যে কোনভাবে জড়িত হওয়াও আল্লাহর লা'নতের কারণ। এ ভিত্তিতে সুদ গ্রহণকারী, সুদের দলিল লেখক ও এর সাক্ষীও লা'নতে অংশীদার এজন্য যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের লা'নত ও তাঁদের ক্রোধ থেকে বাঁচতে চায় যে এ ব্যবসা থেকে দূরে দূরেই থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান