মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪২০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বিক্রয় দ্রব্যের ত্রুটি গোপন করা সম্পর্কে কঠিন নিষেধাজ্ঞা ও সাবধানবাণী
৪২০. হযরত ওয়াসিলা ইবনে আসকা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ ﷺ বলতেন, যে ব্যক্তি ত্রুটিযুক্ত দ্রব্য কারো নিকট বিক্রি করল আর তাকে অবহিত করল না সে সর্বদা আল্লাহর ক্রোধে থাকবে। অথবা তিনি বলেছেন, ফেরেশতাগণ সর্বদা তার ওপর অভিশাপ বর্ষণ করবেন। ইবনে মাজা
کتاب المعاشرت والمعاملات
عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ بَاعَ عَيْبًا وَلَمْ يُبَيِّنْهُ، لَمْ يَزَلْ فِي مَقْتِ اللَّهِ، وَلَمْ تَزَلِ الْمَلَائِكَةُ تَلْعَنُهُ» (رواه ابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের বর্ণনাকারীর কখনো রাসুলুল্লাহ ﷺ-এর শব্দাবলী সম্পর্কে সন্দেহ দেখা দেয়। এমতাবস্থায় হাদীস বর্ণনাকালে সতর্কতা স্বরূপ তিনি তা প্রকাশ করে দেন। আলোচ্য হাদীসের বর্ণনায়ও বর্ণনাকারীর সন্দেহ জেগেছে যে, হজুর ﷺ لم يزل في مقت الله বলেছেন, নাকি لم تزل الملائكة تلعنه বলেছেন। হাদীসের অনুবাদে এ সন্দেহ প্রকাশ করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)