মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪২৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
অতিরিক্ত লাভের জন্য মওজুদ করা নিষেধ
৪২৫. হযরত উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, جالب (অর্থাৎ খাদ্য শস্য ইত্যাদি বাইরে থেকে থেকে এনে বাজারে বিক্রয়কারী ব্যবসায়ী( রিজিকপ্রাপ্ত (অর্থাৎ আল্লাহ তা'আলা তার রিজিকের যামীনদার। আর محتكر (অর্থাৎ চড়া মূল্যের জন্য মওজুদকারী) অভিশপ্ত (অর্থাৎ আল্লাহ তা'আলার রহমত ও বরকত থেকে বঞ্চিত)। (ইবনে মাজাহ, দারিমী)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْجَالِبُ مَرْزُوقٌ، وَالْمُحْتَكِرُ مَلْعُونٌ» (رواه ابوداؤد والترمذى)

হাদীসের ব্যাখ্যা:

রাসুলুল্লাহ ﷺ-এর শিক্ষা ও তার নিয়ে আসা শরীয়তের ঝোঁক প্রবণতা হচ্ছে এই যে, সামাজিক রীতি-নীতি এরূপ হবে, যাতে জনসাধারণ বিশেষ করে দরিদ্র অর্থাৎ স্বল্প আয়ের লোকজনের জীবন যাপন করা কষ্টকর না হয়। ব্যবসায়ী মহল ও ধনিক শ্রেণীর বেশি লাভ ও আপন মাল বৃদ্ধির পরিবর্তে জনসাধারণের সুবিধা দৃষ্টিতে রাখবে এজন্য অল্প লাভের উপর সন্তুষ্ট থেকে আল্লাহর সন্তুষ্টি ও রহমত এ আখিরাতে প্রতিদান গ্রহণ করবে। যদি ঈমানের সৌভাগ্য লাভ হয় তবে নিঃসন্দেহে এ ব্যবসা খুবই লাভজনক।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান