মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৩১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ব্যবসায়ীদের শপথ করা সম্পর্কিত নিষেধ
কোন কোন ব্যবসায়ী ও দোকানদার নিজের পণ্য বিক্রি করার জন্য অধিক শপথ করে থাকে এবং শপথের মাধ্যমে গ্রাহককে ক্রয়ের জন্য আগ্রহী করাতে চায়। এটা আল্লাহ তা'আলার পবিত্র নামের অন্যায় ব্যবহার। রাসূলুল্লাহ ﷺ তাঁর বাণীসমূহে নিষেধ করেছেন এবং এটাকে অকল্যাণের হেতু বলেছেন।

৪৩১. আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, ক্রয়-বিক্রয়ে অধিক শপথ করা থেকে বেঁচে থেকো। কেননা (যদিও কার্যত দোকান খুব চালু হয়) কিন্তু পরে কল্যাণহীন হয়ে যায়।
(মুসলিম)
(মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكُمْ وَكَثْرَةَ الْحَلِفِ فِي الْبَيْعِ؛ فَإِنَّهُ يُنَفِّقُ، ثُمَّ يَمْحَقُ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে সওদাগর ও দোকানদারদের অধিক শপথের মন্দ অভ্যাস থেকে বাঁচার তাকীদ করেছেন এবং এটাকে কল্যাণহীনতার হেতু বলেছেন। বিষয়টি হচ্ছে পণ্য বিক্রির জন্য অধিক শপথ যদিও মিথ্যা নয়, সত্য শপথ করে, তবু তা আল্লাহ তা'আলার মহিমান্বিত নামের অসংগত বা ব্যবহার। সহীহ মুসলিম এরই হাদীসে বলা হয়েছে, যে ব্যবসায়ী মিথ্যা শপথ করে করে নিজের ব্যবসা চালায় সে সেই সব পাপীদের অন্তর্ভুক্ত, যাদের সম্পর্কে আল্লাহ তা'আলার মীমাংসা হচ্ছেঃ
لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাদেরকে তাঁর সাথে থেকে কথা বলার স্বাদ ও সম্মান থেকে এবং কৃপা ও দানের দৃষ্টি থেকে বঞ্চিত রাখবেন এবং পাপ পঙ্কিলতার অপবিত্রতা থেকে তাদের পবিত্র করবেন না। তাদের হিস্যা হবে কেবল আল্লাহ তা'আলার শাস্তি।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)