মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৩৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বাসস্থান ইত্যাদি সম্পদ বিক্রি সম্পর্কে একটি দরদমিশ্রিত হিদায়াত
বাসস্থান, বাগান অথবা কৃষি জমির ন্যায় স্থাবর সম্পদের বৈশিষ্ট্য এটাই যে, না এটা কেউ চুরি করতে পারে, না অস্থাবর সম্পদের ন্যায় এর উপর কোন বিপদ পতিত হয়। এজন্য বিচক্ষণতার দাবি হচ্ছে বিশেষ কোন প্রয়োজন ছাড়া এসব সম্পদ ও জিনিষ বিক্রয় না করা। আর যদি বিক্রি করা হয় তবে এর মূল্য দ্বারা স্থাবর সম্পদই ক্রয় করা হবে। উন্মতের অবস্থার প্রতি রাসুলুল্লাহ ﷺ-এর যে দরদ, তার ভিত্তিতে তিনি এরূপ পরামর্শ দিয়েছিলেন। নিম্নের হাদীস এ উপদেশেরই অন্তর্ভুক্ত।

৪৩৪. হযরত সাঈদ ইবনে হুরাইস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি তোমাদের মধ্যে কেউ যদি তার ঘর অথবা সম্পত্তি বিক্রি করে তবে সেই মূল্য সম্পত্তিতে লাগানো ছাড়া বরকত না হওয়ার সম্ভাবনা রয়েছে। (ইবনে মাজাহ, দারিমী)
کتاب المعاشرت والمعاملات
عَنْ سَعِيدِ بْنِ حُرَيْثٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ بَاعَ مِنْكُمْ دَارًا أَوْ عَقَارًا، قَمِنٌ أَنْ لَا يُبَارَكَ لَهُ إِلَّا أَنْ يَجْعَلَهُ فِي مِثْلِهِ» (رواه ابن ماجة والدارمى)
হাদীসের ব্যাখ্যা:
উপরের ভূমিকায় যেরূপ বলা হয়েছে- রাসূলুল্লাহ ﷺ-এর এই বাণীর গুরুত্ব হচ্ছে- একটি দরদী নির্দেশ ও পরামর্শ, এটি শরীয়তের মাসআলা নয়। আমাদের ন্যায় উম্মতকে আল্লাহ তা'আলা রাসুলুল্লাহ ﷺ-এর জাতীয় দরদী পরামর্শ এবং বাণীর ওপর চলার তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)