মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৩৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ব্যবসায়-বাণিজ্যে কাউকে প্রতিনিধি নিযুক্ত করাও বৈধ
৪৩৭. হযরত হাকীম ইবনে হিযাম (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ তাকে এক দীনার দিয়ে নিজের জন্য একটি কুরবানীর পশু ক্রয় করতে পাঠালেন। তিনি এক দীনার দ্বারা ভেড়া (অথবা দুম্বা) ক্রয় করে এটা কোন ক্রেতার কাছে দু'দীনারে বিক্রি করে দিলেন। এরপর এসে বেঁচে যাওয়া এক দীনার দিয়ে কুরবানির একটি পশু ক্রয় করলেন তারপর হুজুর ﷺ-এর নিকট এসে কুরবানির পশুসহ সেই এক দীনারও পেশ করলেন। রাসুলুল্লাহ ﷺ সে দীনারটি সাদকাহ করে নিলেন। এবং হাকীম ইবনে হিযামের জন্য ব্যবসায়-বাণিজ্যে বরকতের দু'আ করলেন। (তিরমিযী, আবু দাউদ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مَعَهُ بِدِينَارٍ لِيَشْتَرِي لَهُ بِهِ أُضْحِيَّةً، فَاشْتَرَاهَا كَبْشًا بِدِينَارٍ، وَبَاعَهُ بِدِينَارَيْنِ، فَرَجَعَ فَاشْتَرَى لَهُ أُضْحِيَّةً بِدِينَارٍ، فَجَاءَ بِهَا وَبِالدِّينَارِ الَّذِىْ اِسْتَفْضَلَ مِنَ الْاُخْرَى فَتَصَدَّقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالدِّينَارِ فَدَعَا لَهُ أَنْ يُبَارَكَ لَهُ فِي تِجَارَتِهِ» (رواه الترمذى وابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
হাকীম ইবনে হিযাম১ এর এ হাদীসের বিষয়বস্তুও প্রায় অনুরূপ, যা ছিল এর পূর্বে উরওয়া ইবনে বারিকীর হাদীসের বিষয়বস্তু। তবে একথা সুস্পষ্ট যে, এ উভয় হাদীসের ঘটনা পৃথক। আর উভয় হাদীস থেকেই এই মাসআলা জানা যায় যা পূর্বে বর্ণিত হাদীসের ব্যাখ্যায় উল্লিখিত হয়েছে।
১. এই হাকীম ইব্ন হিযাম উম্মুল মু'মিনীন হযরত খাদীজা (রা)-এর ভাইপো ছিলেন। তিনি ছিলেন কুরাইশের গণ্যমান্য ব্যক্তি, তিনি ধনী ও উদার ছিলেন। অষ্টম হিজরীতে মক্কা বিজয়ের ফলে প্রায় ষাট বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। এরপরও প্রায় ষাট বছর জীবিত ছিলেন। প্রায় সোয়াশো বছরের কিছু কম বয়সে তিনি মদীনা শরীফে ইনতিকাল করেন।
১. এই হাকীম ইব্ন হিযাম উম্মুল মু'মিনীন হযরত খাদীজা (রা)-এর ভাইপো ছিলেন। তিনি ছিলেন কুরাইশের গণ্যমান্য ব্যক্তি, তিনি ধনী ও উদার ছিলেন। অষ্টম হিজরীতে মক্কা বিজয়ের ফলে প্রায় ষাট বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। এরপরও প্রায় ষাট বছর জীবিত ছিলেন। প্রায় সোয়াশো বছরের কিছু কম বয়সে তিনি মদীনা শরীফে ইনতিকাল করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)