মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৪০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
জমাবন্দী কিংবা চুক্তির ভিত্তিতে জমি প্রদান

ইজারারই এক পন্থা এই যে, নিজের জমি কাউকে দেওয়া হবে, সে তাতে কৃষি তাজ করবে, আর নির্ধারিত ভাড়া নগদ পরিশোধ করবে। অথবা নগদ জমাবন্দীর পরিবর্তে চুক্তি হবে যে, উৎপন্ন ফসলের এত অংশ জমির মালিককে দেওয়া হবে। নিম্নলিখিত হাদীসসমূহের সম্পর্ক এই উভয় পদ্ধতির সাথে।
৪৪০. হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ (খায়বর বিজয়ের পর) খায়বরের জমি তথাকার ইয়াহুদীদের এই শর্তে প্রদান করেন যে, তারা তথায় কাজ করে কৃষি দ্রব্য ফলাবে আর উৎপন্ন দ্রব্যের অর্ধেক তাদের। (বুখারী)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَعْطَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ اليَهُودَ أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا، وَلَهُمْ شَطْرُ مَا يَخْرُجُ مِنْهَا» (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

শব্দের কিছু পার্থক্যসহ সহীহ মুসলিমেও আলোচ্য হাদীসটি এসেছে। যে হাদীসে সুষ্পষ্টভাবে একথাও উল্লেখ রয়েছে যে, কৃষিজাত জমি ছাড়াও খায়বরের খেজুরুদ্যানও রাসুলুল্লাহ ﷺ এই শর্তে তথাকার ইয়াহুদীদের দিয়েছিলেন যে, সেগুলোর উৎপন্ন ফসলের অর্ধেক তাঁকে দেওয়া হবে। এটা যেন ‘বর্গা’ বা অংশীদারিত্বের ভিত্তিতে চাষাবাদের চুক্তি জাতীয় বিষয়ই ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান