মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৪৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ছিনতাই (কারো জিনিস অন্যায়ভাবে গ্রহণ করা)
৪৪৭. হযরত ইমরান ইবনে হুছাইন (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, যে কারো জিনিস ছিনতাই করল সে আমাদের মধ্যে নয়। (তিরমিযী)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ انْتَهَبَ نُهْبَةً فَلَيْسَ مِنَّا» (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

যদি হৃদয়ে অনু পরিমাণ ঈমানও থাকে তবে এ সাবধানবাণী খুবই শক্ত ধমক। কারো জিনিস ছিনতাই ও লুণ্ঠনকারী রাসূলুল্লাহ ﷺ-এর দল ও লোকজনের মধ্যে নেই। যাকে তিনি নিজের থেকে পৃথক ও দূর করে দিয়েছেন সে বড়ই বঞ্চিত ও দুর্ভাগা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান