মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৫৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
উপহার-উপঢৌকন আদান-প্রদান করা
৪৫৩. হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ ﷺ-এর স্বভাব ছিল তিনি হাদিয়া গ্রহণ করতেন এবং এর প্রতিদানে নিজেও দিতেন। (বুখারী)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْبَلُ الْهَدِيَّةَ وَيُثِيبُ عَلَيْهَا. (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

মূল কথা হচ্ছে- রাসূলুল্লাহ ﷺ-কে যখন কোন আশিক হাদিয়া দিতেন তখন তিনি সন্তুষ্টচিত্তে গ্রহণ করতেন এবং আল্লাহর বাণী هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ অনুযায়ী সেই হাদিয়া প্রদানকারীকে নিজেও হাদিয়া দিতেন। (সেই সময় হোক অথবা পরে হোক)। সামনে লিখিতব্য কোন কোন হাদীস থেকে জানা যাবে যে তিনি উম্মতকেও এই কর্মপদ্ধতির উপদেশ দান করেছেন। নিঃসন্দেহে উত্তম চরিত্রের দাবি এটাই। আক্ষেপ! উম্মতের মধ্যে বরং বিশিষ্ট উম্মতের মধ্যেও এই সুন্দর সুন্নাত এর প্রতি আমল খুব কম পরিদৃষ্ট হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান