মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৫৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ইহসানকারীর কৃতজ্ঞতা এবং তার জন্য কল্যাণের দু'আ
৪৫৬. হযরত উসামা ইবনে যায়দ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তিকে কেউ উত্তম কিছু দান করল এবং সে ব্যক্তি দানকারীর জন্য جَزَاكَ اللّٰهُ خَیْرًا (আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন) বলল, সে চূড়ান্ত প্রশংসা করল। (তিরমিযী)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَقَالَ لِفَاعِلِهِ جَزَاكَ اللَّهُ خَيْرًا فَقَدْ أَبْلَغَ فِي الثَّنَاءِ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

جَزَاكَ اللّٰهُ خَیْرًا স্পষ্টত কেবল একটি দুয়া মূলক বাক্য। কিন্তু আল্লাহর বান্দা যখন কোন ইহসানকারীর জন্য এই শব্দগুলো দ্বারা দুয়া করে সে যেন এ কথার স্বীকারোক্তি প্রদান করে যে, আমি এর প্রতিদান দিতে অপারগ। আমার মহান প্রভুই তোমার এ ইহসানের প্রতিদান তাঁর মর্যাদা মুতাবিক প্রদান করবেন। এভাবে এ দুআ মূলক বাক্যে ইহসানকারীর প্রশংসা ও তার ইহসানের মর্যাদা প্রদানও লুক্কায়িত রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান