মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৬০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদিয়া দিয়ে ফেরত গ্রহণ খুবই নিন্দনীয় কথা
৪৬০. হযরত আবদুল্লাহ ইবনে উমর ও হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ বলেন, কোন মানুষের জন্য এটা বৈধ নয় যে, যে কোন জিনিস কাউকে দান করে পুনরায় ফেরত নেয়। তবে তার সন্তানকে যা দেয় তা ব্যতিক্রম। (পিতার জন্য ফেরত গ্রহণ বৈধ, কেননা, সন্তানের ওপর পিতার সর্ব-প্রকার অধিকার রয়েছে)। (এরপর তিনি হাদিয়া ও দানকৃত বস্তু ফেরত গ্রহণের দোষ বর্ণনা স্বরূপ বলেন), যে ব্যক্তি হাদিয়া ও দান করে ফেরত গ্রহণ করে তার দৃষ্টান্ত হচ্ছে সেই কুকুরের ন্যায়, যে একটি জিনিস খেল এবং যখন পেট ভরে গেল তখন বমি করে এরপর নিজের বমিই পুনরায় খেতে থাকে। (আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ)
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ يَحِلُّ لِلرَّجُلِ أَنْ يُعْطِيَ عَطِيَّةً ثُمَّ يَرْجِعَ فِيهَا إِلاَّ الْوَالِدَ فِيمَا يُعْطِي وَلَدَهُ وَمَثَلُ الَّذِي يُعْطِي الْعَطِيَّةَ ثُمَّ يَرْجِعُ فِيهَا كَمَثَلِ الْكَلْبِ أَكَلَ حَتَّى إِذَا شَبِعَ قَاءَ ثُمَّ عَادَ فِي قَيْئِهِ. (رواه ابوداؤد والترمذى والنسائى وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
হাদিয়া দিয়ে ফেরত গ্রহণ সম্পর্কে এ থেকে অধিক সঠিক ও প্রভাব বিস্তারকারী দৃষ্টান্ত হতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)