মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৬২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কোন জাতীয় লোকদের হাদিয়া গ্রহণ নিষেধ
৪৬২. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ বলেন, কেউ কারো জন্য (কোন বিষয়ে) সুপারিশ করল, তখন যদি সুপারিশকৃত ব্যক্তি সুপারিশকারীকে কোন হাদিয়া প্রদান করে এবং সে গ্রহণ করে তবে সে সুদের এক বড় স্তরে উপনীত হল।
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ شَفَعَ لِأَحَدٍ شَفَاعَةً فَأَهْدَى لَهُ هَدِيَّةً عَلَيْهَا فَقَبِلَهَا فَقَدْ أَتَى بَابًا عَظِيمًا مِنْ أَبْوَابِ الرِّبَا. (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
হযরত জাবির ও হযরত আবু উমামা (রা)-এর এ উভয় হাদীস থেকে জানা গেল যে, সে হাদিয়াই গ্রহণযোগ্য, যা নিষ্ঠার সাথে দেওয়া হয়ে থাকে এবং অসৎ উদ্দেশ্যের সন্দেহ-সংশয় না থাকে।
আল্লাহ তা'আলা আমরা মুসলমানকে তাওফীক দিন যেন আমরা রাসূলুল্লাহ ﷺ-এর লেন-দেন সংক্রান্ত যাবতীয় নির্দেশাবলীর স্প্রীট বুঝি। আর এগুলোর অনুসরণকে আমাদের জীবনের মূলনীতি বানিয়ে নেই।
আল্লাহ তা'আলা আমরা মুসলমানকে তাওফীক দিন যেন আমরা রাসূলুল্লাহ ﷺ-এর লেন-দেন সংক্রান্ত যাবতীয় নির্দেশাবলীর স্প্রীট বুঝি। আর এগুলোর অনুসরণকে আমাদের জীবনের মূলনীতি বানিয়ে নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)