মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৭০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
ওসীয়ত
৪৭০. হযরত আবু হুরায়রা (রা) রাসুলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেন যে, (কখনো এরূপ হয়) কোন পুরুষ অথবা মহিলা ষাট বছর পর্যন্ত আল্লাহর আনুগত্যকারী হিসাবে জীবন যাপন করে, এরপর যখন তার মৃত্যুর সময় আসে আর ওসীয়তের ব্যাপারে (দাবিদারকে) ক্ষতিগ্রস্ত করে (তখন এই যুলুম ও পাওনাদার বান্দাদের পাওনা নষ্ট করার কারণে) তার জন্য দোযখ অবধারিত হয়ে পড়ে। (আহমদ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ وَالْمَرْأَةُ بِطَاعَةِ اللَّهِ سِتِّينَ سَنَةً ثُمَّ يَحْضُرُهُمَا الْمَوْتُ فَيُضَارَّانِ فِي الْوَصِيَّةِ فَتَجِبُ لَهُمَا النَّارُ. (رواه احمد والترمذى وابوداؤد وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে, কখনো এরূপ হয় যে, এক ব্যক্তির বৈধ উত্তরাধিকারী রয়েছে, যে আল্লাহর আইন মুতাবিক তার মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদের দাবিদার হবে, অথচ এ লোক কোন অসন্তুষ্টির কারণে তাকে বঞ্চিত করার জন্য এমন পদক্ষেপ গ্রহণ করে, যাতে এই উত্তরাধিকারী বঞ্চিত হয়ে পড়ে, তবে এটা (আলোচ্য হাদীস অনুযায়ী) এত বিরাট গুনাহ ও যুলুম যে, এ কারণে ষাট বছরের আনুগত্য নষ্ট হয়ে যায়, এবং সে ব্যক্তি দোযখের শাস্তির যোগ্য হয়ে পড়ে। হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রা) এর উপরিউক্ত হাদীস থেকে জানা যায় যে, প্রত্যেক মানুষ নিজের এক তৃতীয়াংশ সম্পদ পর্যন্ত ওসীয়ত করতে পারে। তবে নিয়ত বিশুদ্ধ হতে হবে। ওয়ারিস ও দাবিদারদের ক্ষতি করার উদ্দেশ্য সর্বাবস্থায় বিরাট গুনাহ ও অন্যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)