মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৮০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
রাষ্ট্রীয় ক্ষমতা অন্বেষণকারী আল্লাহর সাহায্য ও পথপ্রদর্শন থেকে বঞ্চিত
৪৮০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, যে কেউ বিচারকের পদ প্রার্থনা করে তবে তাকে তার নাফসের নিকট সোপর্দ করা হবে (সে নিজেই এ দায়িত্ব বহন করবে যা খুবই বিপজ্জনক) আর যাকে এ পদ গ্রহণে বাধ্য করা হয়, তখন আল্লাহ তা'আলা তার জন্য বিশেষ ফেরেশতা অবতরণ করেন, যে তাকে সঠিকভাবে পরিচালিত করবে। (তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ।)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنِ ابْتَغَى الْقَضَاءَ وَسَأَلَ وُكِلَ إِلَى نَفْسِهِ وَمَنْ أُكْرِهَ عَلَيْهِ أَنْزَلَ اللَّهُ عَلَيْهِ مَلَكًا يُسَدِّدُهُ. (رواه والترمذى وابوداؤد وابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

উভয় হাদীসের দাবি ও উদ্দেশ্য এটাই যে, রাষ্ট্রীয় পদ অথবা বিচারালয়ের আসন নিজের প্রবৃত্তির তাগিদে গ্রহণ করা না চাই। যে কেউ এরূপে গ্রহণ করবে তার দায়িত্ব প্রতিপালনের জন্য আল্লাহর পক্ষ হতে তার প্রতি কোন সাহায্য হবে না। আর যাকে তার নিজের দাবি ছাড়া এ দায়িত্ব প্রদান করা হয়, সে আল্লাহর ওপর ভরসা করে তা গ্রহণ করবে, এরূপ বান্দাকে সাহায্য ও পথপ্রদর্শনে আল্লাহর ওয়াদা রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান