মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৮৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
جھوٹے دعوے اور جھوٹی قسم والوں کا ٹھکانہ جہنم
৪৮৯. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি মিথ্যা শপথ করে কোন মুসলমানের কোন অধিকার ছিনিয়ে নেয় (এবং আদালতে ফয়সালার মাধ্যমে তার কোন জিনিস নিয়ে নেয়) তবে আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করেছেন এবং জান্নাত হারাম করেছেন। জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, যদিও সে জিনিস খুবই সাধারণ ও সামান্য হয় তবু কি শাস্তি হবে? তিনি বললেন, যদি (বনের বৃক্ষ) পিলুর এক ডাল হয় তবুও। (মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ، فَقَدْ أَوْجَبَ اللهُ لَهُ النَّارَ، وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ» فَقَالَ لَهُ رَجُلٌ: وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য হচ্ছে যদি কেউ আদালতে মিথ্যা শপথ করে কারো কোন সাধারণ ও মূল্যহীন জিনিসও লাভ করে তবে সে-ও এত বিরাট গুনাহ করল যার শাস্তিস্বরূপ তাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে এবং নেক মু'মিনদের জান্নাত থেকে বঞ্চিত থাকবে।
হাদীসে من اقتطع حق امرء مسلم বলা হয়েছে। এটা এজন্য যে, রাসূলুল্লাহ ﷺ-এর যুগে মদীনা মুনাওয়ারার সমাজ ইসলামী সমাজই ছিল। আর তাঁর সামনে সাধারণত মুসলমানদেরই পারস্পরিক মোকদ্দমাসমূহ আসত। নতুবা কোন অমুসলিমের জিনিসও মিথ্যা শপথ করে গ্রাস করা এরূপই হারাম, যেমন হারাম মুসলমানের জিনিস গ্রাস করা। এর সুস্পষ্ট দলীল কুরআন মজীদের সেই আয়াত যার বরাত স্বয়ং রাসুলুল্লাহ ﷺ (পূর্বে উল্লিখিত এক হাদীসে) মিথ্যা শপথেরই ধারাবাহিকতায় দিয়েছেন। অর্থাৎ,
{إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ} [آل عمران: 77]

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)