মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৯৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কাদের সাক্ষী নির্ভরযোগ্য নয়?
৪৯৩. হযরত আমর ইব্ন শুআইব স্বীয় পিতা শুআইব থেকে বর্ণনা করেন এবং তিনি তার দাদা হযরত আবদুল্লাহ ইব্ন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেন, খিয়ানতকারী এবং (এরূপে) খিয়ানতকারী নারীর সাক্ষ্য বৈধ নয়। (অর্থাৎ গ্রহণযোগ্য নয়), কোন ব্যভিচারীণী পুরুষ ও ব্যভিচারীণী নারীর সাক্ষ্যও (গ্রহণযোগ্য নয়), কোন শত্রুতা পোষণকারীর সাক্ষ্যও তার ভাই-এর বিরুদ্ধে (অর্থাৎ যার সাথে শত্রুতা রয়েছে) গ্রহণযোগ্য নয়। আর যে ব্যক্তি (নিজের রুজী ও জীবনোপকরণের জন্য) কোন পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে, সেই পরিবারের জন্য তার সাক্ষী রাসূলুল্লাহ ﷺ অগ্রহণযোগ্য সাব্যস্ত করেছেন। (আবূ দাউদ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، « عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا تَجُوْزُ شَهَادَةُ ْخَائِنٍ، وَلَا ْخَائِنَةٍ ولا زانٍ ولا زانيةٍ وَلَا ذِي غِمْرٍ عَلَى أَخِيهِ، وَرَدَّ شَهَادَةَ الْقَانِعِ لِأَهْلِ الْبَيْتِ» (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে প্রথমে খিয়ানতকারী ও যিনাকার পুরুষ ও নারীদের সম্পর্কে বলা হয়েছে যে, তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এ উভয় গুনাহকে দৃষ্টান্ত হিসাবে বুঝা চাই। মূলনীতি ও আইন এরূপ হবে যে, যে ব্যক্তি এরূপ কবীরা ও অশ্লীল পাপে জড়িত, অন্য কথায় ফাসিক ও পাপিষ্ঠ, তার সাক্ষ্য গৃহীত হবে না। কেননা, এরূপ গুনাহ করা একথার প্রমাণ বহন করে যে, তার অন্তরে আল্লাহভীতি নেই। এ জন্য তার সততার ওপর নির্ভর করা যায় না।
কোন শত্রুতা পোষণকারীর বিদ্বিষ্ট সাক্ষ্য যে কারণে গৃহীত নয়, তা সুস্পষ্ট। এভাবে যে ব্যক্তি কোন পরিবারের সাথে সম্পৃক্ত, তার থাকা-খাওয়া তাদেরই সাথে, যেন সে উক্ত পরিবারেরই এক সদস্য। এ জন্য উক্ত পরিবারের জন্য তার সাক্ষ্য গ্রহণ করা যাবে না। এতে বুঝা গেল যে, পরিবারের লোকদের সাক্ষ্য আরো উত্তমরূপে অগ্রহণযোগ্য হবে।
কোন শত্রুতা পোষণকারীর বিদ্বিষ্ট সাক্ষ্য যে কারণে গৃহীত নয়, তা সুস্পষ্ট। এভাবে যে ব্যক্তি কোন পরিবারের সাথে সম্পৃক্ত, তার থাকা-খাওয়া তাদেরই সাথে, যেন সে উক্ত পরিবারেরই এক সদস্য। এ জন্য উক্ত পরিবারের জন্য তার সাক্ষ্য গ্রহণ করা যাবে না। এতে বুঝা গেল যে, পরিবারের লোকদের সাক্ষ্য আরো উত্তমরূপে অগ্রহণযোগ্য হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)