মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৯৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
শাসকের নির্দেশ যদি শরীয়তের পরিপন্থী না হয় তবে সর্বাবস্থায় তাঁর আনুগত্য করা হবে, কিন্তু পাপ কাজে কারো আনুগত্য নেই
৪৯৯. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ বলেন, শাসকের নির্দেশ পালন করা প্রত্যেক মু'মিন ব্যক্তির কর্তব্য-মনঃপূত হোক অথবা অমনঃপূত হোক, যতক্ষণ পর্যন্ত পাপের নির্দেশ না দেয়। কিন্তু যখন কোন পাসক শরী'আতের পরিপন্থী কোন নির্দেশ দেয় তখন শ্রবণ ও আনুগত্য (শুনা ও পালন করার) নির্দেশ নেই। (বুখারী, মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «السَّمْعُ، وَالطَّاعَةُ عَلَى المَرْءِ المُسْلِمِ فِيمَا أَحَبَّ وَكَرِهَ، مَا لَمْ يُؤْمَرْ بِمَعْصِيَةٍ، فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ فَلاَ سَمْعَ وَلاَ طَاعَةَ» (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, শাসক যদি এরূপ কোন নির্দেশ দেয় যা কারো স্বভাব ও ব্যক্তিগত অভিমতের বিপরীত হয় অথচ তা শরী'আতের পরিপন্থী নয়, তবে নিজের স্বভাব ও মতামতকে পেছনে ফেলে শাসকের আনুগত্য করা প্রয়োজন। যদি এরূপ না করা হয় তবে সুস্পষ্টতই পদে পদে বিরোধ-বিচ্ছিন্নতা সৃষ্টি হবে। হ্যাঁ, শরী'আতের পরিপন্থী কোন নির্দেশ যদি শাসক দেন তবে তার আনুগত্য করা হবে না। আল্লাহ ও শরী'আতের নির্দেশ অগ্রগণ্য ও সব কিছুর উপরে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ৪৯৯ | মুসলিম বাংলা