মা'আরিফুল হাদীস
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
হাদীস নং: ৩৪
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধের তাকীদ আর এ কাজে ত্রুটির ওপর শক্ত হুঁশিয়ারী
৩৪. হযরত জারীর ইবনে আব্দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি-কোন জাতির (এবং দলের) মধ্যে এমন কোন মানুষ থাকে যে শরী'আতের পরিপন্থী ও গুনাহের কাজ করে আর সেই জাতি ও দল তাকে সংশোধনের শক্তি রাখে, তা সত্ত্বেও সংশোধন করে না (এ অবস্থায়ই তাকে ছেড়ে দেয়) তবে সেই লোকদেরকে আল্লাহ্ তা'আলা মৃত্যুর পূর্বে কোন শাস্তিতে নিয়োজিত করবেন। (সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ جَرِيرِ ابْنِ عَبْدِاللهِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ رَجُلٍ يَكُونُ فِي قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي، يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا عَلَيْهِ، وَلَا يُغَيِّرُونَ إِلَّا أَصَابَهُمُ اللَّهُ بِعِقَابٍ قَبْلَ أَنْ يَمُوتُوا» (رواه ابوداؤد وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে, শক্তি সামর্থ থাকা সত্ত্বেও ভ্রান্ত ও বিগড়ানো লোকদের সংশোধনের চেষ্টা না করা এবং উদ্বেগহীন কর্ম পদ্ধতি গ্রহণ করা আল্লাহর নিকট এরূপ গুনাহ্ যার শাস্তি আখিরাতের পূর্বে দুনিয়াতেই দেওয়া হবে। اللَّهُمَّ اغْفِرْلَنَا وَارْحَمْنَا وَلَا تُعَذِّبْنَا
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)