মা'আরিফুল হাদীস

কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়

হাদীস নং: ৪৪
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৪৪. হযরত সাহল ইবনে হুনাইফ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি সঠিক হৃদয়ে আল্লাহর নিকট শাহাদত প্রার্থনা করে আল্লাহ্ তা'আলা তাকে শহীদদের মর্যাদায়ই পৌছাবেন। যদিও সে স্বীয় বিছানায় ইন্তিকাল করে। (মুসলিম)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَأَلَ اللَّهَ الشَّهَادَةَ بِصِدْقٍ بَلَّغَهُ اللَّهُ مَنَازِلَ الشُّهَدَاءِ وَإِنْ مَاتَ عَلَى فِرَاشِهِ. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

আমাদের যুগে আল্লাহর পথে যুদ্ধ ও শাহাদতের দরজা যেন বন্ধ। কিন্তু আলোচ্য হাদীসে বলা হয়েছে, যে ব্যক্তি শাহাদতের উপরোক্ত ফযীলতের প্রতি দৃষ্টিদান করে সত্যিকার অন্তরে এর বাসনা পোষণ করে আল্লাহ্ তা'আলা তার নিয়ত ও চাহিদা অনুযায়ী তাকে শহীদগণের মর্যাদাই দান করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান