মা'আরিফুল হাদীস

কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়

হাদীস নং: ৪৬
কল্যাণের দিকে আহ্বান: সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ অধ্যায়
আল্লাহর পথে জিহাদ, হত্যা ও শাহাদত
৪৬. হযরত আবূ মুসা আশ'আরী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তলোয়ারের ছায়ার নিচে জান্নাতের দরজাসমূহ। (মুসলিম)
دعوت الی الخیر امربالمعروف نہی عن المنکر
عَنْ أَبِي مُوْسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَبْوَابَ الْجَنَّةِ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, যুদ্ধের মাঠে যেখানে তলোয়ারগুলো মাথা সমূহের উপর ঘুরে এবং আল্লাহর পথে প্রাণ বিসর্জনকারী মুজাহিদ শহীদ হন সেখানে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত হয়ে থাকে। যে ব্যক্তি আল্লাহর পথে শাহাদত বরণ করে তখনই সে জান্নাতের দরজা দিয়ে তাতে প্রবেশ করে। সহীহ্ মুসলিমে বর্ণিত আলোচ্য হাদীস থেকে জানা গেল, আবু মুসা আশ'আরী (রা) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণী কোন জিাহদের ময়দানে তখন শুনিয়ে ছিলেন, যখন প্রতিদ্বন্দিতায় মাঠ উত্তপ্ত ছিল।

সামনে বর্ণনায় আছে, হযরত আবূ মূসা আশা'আরী (রা)-এর মুখ থেকে রাসূলুল্লাহ্ আলাইহি ওয়া সাল্লাম-এর এ বাণী শুনে আল্লাহর এক ক্লান্ত বান্দা দাঁড়িয়ে বললেন, হে আবু মূসা! তুমি কি রাসূলুল্লাহ্ সাল্লাম আলাইহি ওয়া সাল্লামকে এ কথা বলতে স্বয়ং শুনেছ? তিনি বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র যবান থেকে স্বয়ং এ কথা শুনেছি। তখন সেই ব্যক্তি আপন সাথীদের নিকট এলেন। তিনি বললেন, আমি তোমাদেরকে শেষ সালাম জানাতে এসেছি, আমার বিদায়ী সালাম গ্রহণ কর। এরপর তিনি তাঁর তলোয়ারের খাফ ভেঙ্গে ফেলে দিলেন। উন্মুক্ত তলোয়ার নিয়ে শত্রু-সারির প্রতি ধাবিত হলেন। এভাবে তিনি তলোয়ার চালনা করতে থাকেন। এমনকি শহীদ হয়ে আপন উদ্দেশ্যে পৌঁছে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণী মুতাবিক জান্নাতের দরজা দিয়ে জান্নাতে দাখিল হয়ে যান।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান