মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৬৩
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত উসমান যিন্নুরাইন রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৬৩. হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (ﷺ) যখন তাবুক যুদ্ধের জন্য যুদ্ধ সরঞ্জাম প্রস্তুত করছিলেন, তখন হযরত উসমান রাযি. স্বীয় জামার আস্তিনে করে এক হাজার দীনার নিয়ে আসলেন এবং এগুলো তাঁর কোলে ঢেলে ছিলেন। আমি দেখলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) নিজের কোলে এগুলো উলট-পালট করছেন এবং বলছেন, উসমান রাযি. আজ যে কাজ করছে, এরপর সে যাই করুক, তাঁর কোন ক্ষতি হবে না। কথাটি তিনি দু'বার বললেন। -মুসনাদে আহমদ
کتاب المناقب والفضائل
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، قَالَ: جَاءَ عُثْمَانُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَلْفِ دِينَارٍ فِي كُمِّهِ، حِينَ جَهَّزَ جَيْشَ الْعُسْرَةِ، فَنَشَرَهَا فِي حِجْرِهِ فَرَأَيْتُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُقَلِّبُهَا فِىْ حِجْرِهِ، وَيَقُولُ: «مَا ضَرَّ ابْنُ عَفَّانَ مَا عَمِلَ بَعْدَ الْيَوْمِ» مَرَّتَيْنِ. (رواه احمد)

হাদীসের ব্যাখ্যা:

হযরত উসমান রাযি.-এর পেশকৃত স্বর্ণমুদ্রাগুলো হযরত উসমান রাযি. ও অন্যান্য লোকের সামনে নিজের কোলে নিয়ে উলট-পালট করা এটা স্পষ্টত হুযুর (ﷺ)-এর আন্তরিক খুশী প্রকাশের জন্য ছিল।
আব্দুর রহমান ইবনে খাব্বাব রাযি.-এর হাদীস থেকে জানা যায় যে, হুযুর (ﷺ)-এর আবেদনে যখন হযরত উসমান রাযি. মুজাহিদদের জন্য উট পেশ করেছিলেন, তখন হুযুর (ﷺ) তাঁকে এমন সুসংবাদ দিয়েছিলেন এবং বার বার বলেছিলেন, مَا عَلَى عُثْمَانَ مَا عَمِلَ بَعْدَ هَذِهِ খাটি মু'মিনদেরকে এ ধরনের সুসংবাদ দুনিয়া ও আখেরাতের চিন্তা এবং এর জন্য চেষ্টা-সাধনা থেকে উদাসীন করে না; বরং আল্লাহ তা'আলার মহব্বত ও সন্তুষ্টি অর্জনে তারা আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান