কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৬. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ২১৫৭
আন্তর্জাতিক নং: ২১৬০
বিবাহ-শাদীর অধ্যায়
১৪০. সহবাস সম্পর্কীয় অন্যান্য হাদীস।
২১৫৭. উসমান ইবনে আবি শাঈবা ও আব্দুল্লাহ্ ইবনে সাঈদ ...... আমর ইবনে শু‘য়াইব তাঁর পিতা হতে, তিনি তাঁর দাদা হতে তিনি নবী করীম (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি ইরশাদ করেনঃ যখন তোমাদের কেউ কোন রমণীকে বিবাহ করে অথবা কোনো দাস খরিদ করে, তখন সে যেন বলে, হে আল্লাহ্! আমি তোমার নিকট এর উত্তম স্বভাব ও সৎ চরিত্রের জন্য দুআ করছি এবং এর মন্দ স্বভাব ও অনিষ্টতা হতে তোমার নিকট সাহায্য প্রার্থনা করছি। আর যখন কেউ কোন উট খরিদ করে তখন সে যেন এর ঝুঁটি স্পর্শ করে এরূপ বলে।
كتاب النكاح
باب فِي جَامِعِ النِّكَاحِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو خَالِدٍ، - يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ - عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً أَوِ اشْتَرَى خَادِمًا فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَإِذَا اشْتَرَى بَعِيرًا فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ " . قَالَ أَبُو دَاوُدَ زَادَ أَبُو سَعِيدٍ " ثُمَّ لْيَأْخُذْ بِنَاصِيَتِهَا وَلْيَدْعُ بِالْبَرَكَةِ " . فِي الْمَرْأَةِ وَالْخَادِمِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু দাঊদ (রাহঃ) বলেন, রাবী আবু সাঈদ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, সে যেন স্ত্রীর ও দাসের কপাল স্পর্শ করে বরকতের জন্য দু‘আ করে।

হাদীসের ব্যাখ্যা:

দুনিয়ার বিভিন্ন জাতি ও গোষ্ঠির মধ্যে বিয়ে শাদী উপলক্ষে মুবারকবাদ প্রদানের বিভিন্ন প্রথা চালু আছে। এ উপলক্ষে রাসুলুল্লাহ ﷺ স্বীয় শিক্ষা ও কার্যপ্রণালী দ্বারা এ পদ্ধতি নির্ধারণ করেছেন যে, উভয়ের জন্য আল্লাহর কাছে কল্যাণের দু'আ করা হবে। যার অর্থ আল্লাহ তা'আলা তোমাদেরকে পরিপূর্ণ কল্যাণ ও উত্তম জিনিস দান করুন ও তাঁর অনুগ্রহের বৃষ্টি বর্ষণ করুন। বিয়ে-শাদী মানুষের দৈহিক উত্তেজনা প্রশমনের অবলম্বন; তবে রাসূলুল্লাহ ﷺ এসব দু'আ শিক্ষা দিয়ে এটাকেও আল্লাহর নৈকট্য লাভের উপায় ও উৎকৃষ্ট কাজে পরিণত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)