কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৭. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ২২৮১
আন্তর্জাতিক নং: ২২৮৭
তালাক - ডিভোর্স অধ্যায়
১৮২. তালাকে বায়েনপ্রাপ্তা মহিলার খোরপোষ।
২২৮১. কুতায়বা ইবনে সাঈদ ..... ফাতিমা বিনতে কায়স (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি বনী মাখযূম গোত্রের জনৈক ব্যক্তির স্ত্রী ছিলাম। তবে সেখানে এরূপ উল্লেখ আছে যে, সে যেন কারও নিকট বিবাহের পয়গাম প্রেরণ না করে।
كتاب الطلاق
باب فِي نَفَقَةِ الْمَبْتُوتَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، أَنَّ إِسْمَاعِيلَ بْنَ جَعْفَرٍ، حَدَّثَهُمْ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، قَالَتْ كُنْتُ عِنْدَ رَجُلٍ مِنْ بَنِي مَخْزُومٍ فَطَلَّقَنِي الْبَتَّةَ ثُمَّ سَاقَ نَحْوَ حَدِيثِ مَالِكٍ قَالَ فِيهِ " وَلاَ تَفُوتِينِي بِنَفْسِكِ " . قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ رَوَاهُ الشَّعْبِيُّ وَالْبَهِيُّ وَعَطَاءٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَاصِمٍ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي الْجَهْمِ كُلُّهُمْ عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ أَنَّ زَوْجَهَا طَلَّقَهَا ثَلاَثًا .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু দাঊদ (রাহঃ) বলেন, এভাবেই হাদীসটি শা‘বী, বাহী ও আতা (রাহঃ) আবদুর রহমান ইবনে আসিম, আবু বকর ইবনে আবু জাহাম হতে, যারা সকলেই ফাতিমা বিনতে কায়স (রাযিঃ) হতে বর্ণনা করেছেন যে, তার স্বামী তাকে তিন তালাক দেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান