কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৮. রোযার অধ্যায়

হাদীস নং: ২৩৫৪
আন্তর্জাতিক নং: ২৩৬২
রোযার অধ্যায়
২১৮. রোযাদারের জন্য গীবত করা।
২৩৫৪. আহমদ ইবনে ইউনুস ...... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ্ (ﷺ) ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি রোযাবস্থায় মিথ্যা কথা ও অপকর্ম পরিহার করে না, সে ব্যক্তির পানাহার পরিত্যাগ করাতে আল্লাহর কোন প্রয়োজন নেই।
كتاب الصوم
باب الْغِيبَةِ لِلصَّائِمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ " . قَالَ أَحْمَدُ فَهِمْتُ إِسْنَادَهُ مِنَ ابْنِ أَبِي ذِئْبٍ وَأَفْهَمَنِي الْحَدِيثَ رَجُلٌ إِلَى جَنْبِهِ أُرَاهُ ابْنَ أَخِيهِ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, আল্লাহ তা'আলার কাছে রোযা মকবুল ও গ্রহণযোগ্য হওয়ার জন্য এটা জরুরী যে, মানুষ পানাহার বর্জন ছাড়া গুনাহ ও অশ্লীল কথা ও কাজ থেকেও নিজের মুখ ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের হেফাযত করবে। যদি কোন ব্যক্তি রোযা রাখে আর গুনাহর কথা-বার্তা ও গুনাহর কাজ করতে থাকে, তাহলে আল্লাহ্ তা'আলা তার এ রোযার প্রতি ভ্রুক্ষেপও করবেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)