কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৭. শপথ ও মান্নতের বিধান
হাদীস নং: ৩২৫৩
আন্তর্জাতিক নং: ৩২৭৮
শপথ ও মান্নতের বিধান
২৭৫. অন্য কাজ মংগলজনক হলে কসম ভঙ্গ করা।
৩২৫৩. ইয়াহয়া ইবনে খালাফ (রাহঃ) ..... আব্দুর রহমান (রাযিঃ) থেকে উক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। তিনি বলেছেনঃ কসম ভাঙ্গার পর আগে কসমের কাফফারা দাও, এরপর সে কাজের বিপরীতে উত্তম কাজটি সম্পন্ন কর।
كتاب الأيمان والنذور
حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، نَحْوَهُ قَالَ : " فَكَفِّرْ عَنْ يَمِينِكَ، ثُمَّ ائْتِ الَّذِي هُوَ خَيْرٌ " . قَالَ أَبُو دَاوُدَ : أَحَادِيثُ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ وَعَدِيِّ بْنِ حَاتِمٍ وَأَبِي هُرَيْرَةَ فِي هَذَا الْحَدِيثِ رُوِيَ عَنْ كُلِّ وَاحِدٍ مِنْهُمْ فِي بَعْضِ الرِّوَايَةِ الْحِنْثُ قَبْلَ الْكَفَّارَةِ وَفِي بَعْضِ الرِّوَايَةِ الْكَفَّارَةُ قَبْلَ الْحِنْثِ .
হাদীসের তাখরীজ (সূত্র):
আবু দাঊদ (রাহঃ) বলেনঃ উক্ত হাদীছটি আবু মূসা আশ’আরী, আদী ইবনে হাতিম ও আবু হুরায়রা (রাযিঃ) কর্তৃকও বর্ণিত হয়েছে। তাঁদের প্রত্যেকের বর্ণনায় কসম ভঙ্গের পূর্বে কাফফারা দেওয়ার এবং কোন কোনটিতে কাফফারা দেওয়ার আগে কসম ভাঙ্গার কথা বর্ণিত হয়েছে।