কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
হাদীস নং: ৩৫২৪
আন্তর্জাতিক নং: ৩৫৬২
ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
৩৮২. ধার হিসাবে গৃহীত বস্তুর ক্ষতিপূরণের যিম্মাদারী।
৩৫২৪. হাসান ইবনে মুহাম্মাদ (রাহঃ) ..... উমাইয়্যা ইবনে সাফওয়ান (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তার নিকট হতে হুনায়নের যুদ্ধের সময় কয়েকটি লৌহবর্ম ধার হিসাবে গ্রহণ করেন। তখন সাফওয়ান জিজ্ঞাসা করেনঃ হে মুহাম্মাদ! আপনি কি এ জোর পূর্বক নিতেছেন? তিনি বলেনঃ না, বরং ধার হিসাবে নিচ্ছি, এর কোন ক্ষতি হলে, তার ক্ষতিপূরণ দেওয়া হবে।
كتاب البيوع
باب فِي تَضْمِينِ الْعَارِيَةِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ، وَسَلَمَةُ بْنُ شَبِيبٍ، قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ أُمَيَّةَ بْنِ صَفْوَانَ بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَعَارَ مِنْهُ أَدْرَاعًا يَوْمَ حُنَيْنٍ فَقَالَ أَغَصْبٌ يَا مُحَمَّدُ فَقَالَ " لاَ بَلْ عَارِيَةٌ مَضْمُونَةٌ " . قَالَ أَبُو دَاوُدَ وَهَذِهِ رِوَايَةُ يَزِيدَ بِبَغْدَادَ وَفِي رِوَايَتِهِ بِوَاسِطَ تَغَيُّرٌ عَلَى غَيْرِ هَذَا .
হাদীসের ব্যাখ্যা:
এই সাফওয়ান ইবনে উমাইয়া মক্কায় কুরাইশের নেতা ও রাসূলুল্লাহ ﷺ-এর ভীষণ শত্রু ছিলেন। অষ্টম হিজরী সনে যখন মক্কা বিজয় হয় এবং সেখানে রাসূলুল্লাহ ﷺ ও ইসলামের শক্তি প্রতিষ্ঠিত হল সাফওয়ান সে দিন মক্কা থেকে পলায়ন করেন। তার সাথে সুসম্পর্কশীল কোন কোন সাহাবা তার জন্যে রাসূলুল্লাহ ﷺ-এর নিকট নিরাপত্তার আবেদন করলেন। তিনি আবেদন মঞ্জুর করলেন। তাঁরা তার খোঁজে বের হলেন, তাকে পাওয়া গেল। তাকে রাসূলুল্লাহ ﷺ-এর নিকট নিয়ে আসা হল। কিন্তু তিনি স্বীয় কুফরীতে অটল থাকেন। এরপর যখন রাসূলুল্লাহ ﷺ মক্কা বিজয় সুসম্পন্ন করে হুনাইনের উদ্দেশ্যে বের হলেন তখন মক্কার এমন বহুলোক তাঁর অনুমতিক্রমে সে সফরে তাঁর সাথী হলেন, যারা তখনও ইসলাম গ্রহণ করেননি। তাদের মধ্যে সাফওয়ান ইবনে উমাইয়াও ছিলেন। এ সময়ই রাসুলুল্লাহ ﷺ তার মজবুত লৌহ বর্মটি কর্জ চেয়েছিলেন। এতে তার এ সন্দেহ দেখা দিল যে, সম্ভবত এখন আমার এ লৌহবর্ম লুণ্ঠন ও জব্দ করা হবে। যা আমাকে আর ফেরৎ দেওয়া হবে না। এ সন্দেহ তিনি পরিষ্কারভাবে প্রকাশও করলেন। রাসূলুল্লাহ ﷺ তাকে নির্ভয় প্রদান করলেন যে, এ লৌহ বর্ম তোমার নিকট কেবল কর্জ হিসাবে চাওয়া হচ্ছে। ইহা ফেরত দেওয়ার দায়িত্ব রয়েছে। এরপর লৌহবর্মটি তিনি তাঁকে সমর্পণ করেন।
এ হুনাইন যুদ্ধ সফরেই রাসুলুল্লাহ ﷺ-এর সাথে থেকে এবং তাঁর কর্মপদ্ধতি, বিশেষ করে নিজের পুরাতন ও রক্তপিপাসু শত্রুর সাথে তাঁর উত্তম অসাধারণ আচরণ দেখে তাঁর 'সত্য নবী' হওয়ার ব্যাপারে তার বিশ্বাস জন্মায়। তিনি ইসলাম গ্রহণ করলেন। অতএব তিনি একজন সাহাবী। আর তাঁর থেকে এ ঘটনা বর্ণনাকারী তাঁর ছেলে উমাইয়া ইবনে সাফওয়ানও একজন সাহাবী।
এ হুনাইন যুদ্ধ সফরেই রাসুলুল্লাহ ﷺ-এর সাথে থেকে এবং তাঁর কর্মপদ্ধতি, বিশেষ করে নিজের পুরাতন ও রক্তপিপাসু শত্রুর সাথে তাঁর উত্তম অসাধারণ আচরণ দেখে তাঁর 'সত্য নবী' হওয়ার ব্যাপারে তার বিশ্বাস জন্মায়। তিনি ইসলাম গ্রহণ করলেন। অতএব তিনি একজন সাহাবী। আর তাঁর থেকে এ ঘটনা বর্ণনাকারী তাঁর ছেলে উমাইয়া ইবনে সাফওয়ানও একজন সাহাবী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: