কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২২. খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৩৭১২
আন্তর্জাতিক নং: ৩৭৫৪
খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৪৫৮. প্রতিযোগিতা করে খাদ্য খাওয়ানো।
৩৭১২. হারুন .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) প্রতিযোগিতা করে, গর্ব প্রকাশের জন্য খাদ্য খাওয়াতে নিষেধ করেছেন।
كتاب الأطعمة
باب فِي طَعَامِ الْمُتَبَارِيَيْنِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ زَيْدِ بْنِ أَبِي الزَّرْقَاءِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الزُّبَيْرِ بْنِ خِرِّيتٍ، قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ، يَقُولُ كَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ طَعَامِ الْمُتَبَارِيَيْنِ أَنْ يُؤْكَلَ . قَالَ أَبُو دَاوُدَ أَكْثَرُ مَنْ رَوَاهُ عَنْ جَرِيرٍ لاَ يَذْكُرُ فِيهِ ابْنَ عَبَّاسٍ وَهَارُونُ النَّحْوِيُّ ذَكَرَ فِيهِ ابْنَ عَبَّاسٍ أَيْضًا وَحَمَّادُ بْنُ زَيْدٍ لَمْ يَذْكُرِ ابْنَ عَبَّاسٍ .

হাদীসের তাখরীজ (সূত্র):

ইমাম আবু দাঊদ (রাহঃ) বলেনঃ যারীর (রাহঃ) থেকে অধিকাংশ বর্ণনাকারী ইবনে আব্বাস (রাযিঃ)-কে এ বর্ণনায় উল্লেখ করেননি। তবে হারুন নাহবী (রাহঃ) এ হাদীছে ইবনে আব্বাস (রাযিঃ)-এর উল্লেখ করেছেন। আর রাবী হাম্মাদ ইবনে যায়েদ (রাহঃ) ও ইবনে আব্বাস (রাযিঃ)-এর কথা উল্লেখ করেননি।