কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৭. পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান

হাদীস নং: ৪০২৫
আন্তর্জাতিক নং: ৪০৬৯
পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান
১৭. লাল রং সম্পর্কে।
৪০২৫. মুহাম্মাদ ইবনে খাযাবা (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার জনৈক ব্যক্তি দুটি লাল রংয়ের কাপড় পরে নবী (ﷺ) এর পাশ দিয়ে গমনকালে তাঁকে সালাম করেন। কিন্তু নবী (ﷺ) তার সালামের জবাব দেননি।
كتاب اللباس
باب فِي الْحُمْرَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُزَابَةَ، حَدَّثَنَا إِسْحَاقُ، - يَعْنِي ابْنَ مَنْصُورٍ - حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي يَحْيَى، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ مَرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ عَلَيْهِ ثَوْبَانِ أَحْمَرَانِ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِ .

হাদীসের ব্যাখ্যা:

হাদীস ব্যাখ্যাতাগণ লিখেছেন যে, ঐ ব্যক্তির কাপড়গুলো লাল টুকটুকে ছিল- যা পুরুষদের জন্য শোভনীয় নয়। আর এখানে সালামের উত্তর না দেওয়ার মধ্যে হুযুর (ﷺ)-এর অসন্তুষ্টির বহিঃপ্রকাশ ছিল। এ হাদীসের ভিত্তিতেই পুরুষদের জন্য লাল টুকটুকে রংয়ের কাপড়কে কোন কোন আলেম হারাম বলেছেন, আর কেউ কেউ এটাকে মাকরূহ বলেছেন। যাহোক, হুযুর (ﷺ)-এর পক্ষ থেকে সালামের উত্তর না দেওয়া, তাঁর ভীষণ অসন্তুষ্টি ও অপছন্দের প্রকাশ্য প্রমাণ। نعوذ بالله من غضب الله وغضب رسوله
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)