কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩২. যুদ্ধ-বিগ্রহ ও কিয়ামতের বর্ণনা
হাদীস নং: ৪২৯৪
আন্তর্জাতিক নং: ৪৩৪৫
যুদ্ধ-বিগ্রহ ও কিয়ামতের বর্ণনা
১৭. আদেশ ও নিষেধ সম্পর্কে।
৪২৯৪. মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) .... উরস ইবনে আমিরা আল-কিন্দী (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেন যে, যখন যমীনের উপর কোন গুনাহের কাজ অনুষ্ঠিত হয়, তখন তা দেখে যে খারাপ মনে করে অথবা ঘৃণা করেঃ সে ব্যক্তি এরূপ, যেন সে গুনাহের কাজ দেখে নাই, পক্ষান্তরে, যে ব্যক্তি কোন গুনাহের কাজ নিজে প্রত্যক্ষ করে না, অথচ সে গুনাহের কাজ অনুষ্ঠিত হলে খুশী হয়ঃ সে ব্যক্তি এরূপ, যেন সে নিজেই তা প্রত্যক্ষ করে।
كتاب الملاحم
باب الأَمْرِ وَالنَّهْىِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ زِيَادٍ الْمَوْصِلِيُّ، عَنْ عَدِيِّ بْنِ عَدِيٍّ، عَنِ الْعُرْسِ بْنِ عَمِيرَةَ الْكِنْدِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا عُمِلَتِ الْخَطِيئَةُ فِي الأَرْضِ كَانَ مَنْ شَهِدَهَا فَكَرِهَهَا " . وَقَالَ مَرَّةً " أَنْكَرَهَا " . " كَمَنْ غَابَ عَنْهَا وَمَنْ غَابَ عَنْهَا فَرَضِيَهَا كَانَ كَمَنْ شَهِدَهَا " .
হাদীসের ব্যাখ্যা:
এ বিষয়ের অন্যান্য হাদীসের আলোকে হুযূর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীর উদ্দেশ্য এই হবে যে, যে সব লোকের সামনে আল্লাহ্ ও রাসূলের নির্দেশাবলি ও শরী'আতের পরিপন্থী কাজ করা হয়, তারা যদি তা থেকে অসন্তুষ্ট হয় এবং সামর্থ্য অনুযায়ী সংশোধন ও পরিবর্তের চেষ্টা করে, কিংবা কমপক্ষে অন্তরে এর বিরুদ্ধে অনুভূতি রাখে, যদিও তাদের অসন্তুষ্টি ও চেষ্টার কোন প্রভাব পড়েনি, আর গুনাহ্ ধারাবাহিকতা এভাবেই চালু থাকে, তাদের কোন জিজ্ঞাসা করা হবে না। (বরং তারা ইন্শাআল্লাহ্ অপরাগ হবে) আর যেসব লোক শরী'আতের পরিপন্থী কাজে অসন্তুষ্ট নয়, তারা যদিও গুনাহর স্থান হতে দূরে থাকে তবু তারা অপরাধী হবে এবং গুনাহে শরীক মনে করা হবে। আল্লাহ্ তা'আলা তাওফীক দিন যেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এসব বাণীসমূহের আলোকে আমরা নিজেদের হিসাব নিতে পারি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: